মিসেস ফাতিমার দানের দুই পদ্ধতির মধ্যে কোনটিকে তুমি সেরা মনে কর। তাঁর ইবাদতটি চিহ্নিত করে তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মিসেস ফাতিমার ইবাদতটি হলো যাকাত।যাকাত অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। আল্লাহ যাকাত আদায় করাকে আবশ্যক করেছেন। আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা সালাত কায়েম কর ও যাকাত আদায় কর।" (সূরা আন-নূর: ৫৬) ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি হবে। এতে সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে। হযরত মুহাম্মদ (স.) যাকাতকে ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে বলেছেন, "যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।" (বায়হাকি)।উদ্দীপকে মিসেস ফাতেমার দানটি যাকাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা তিনি বছরান্তে ১০ লক্ষ টাকা থেকে ২.৫০ হারে ২৫,০০০ টাকা দান করেছেন। মিসেস ফাতেমা যে দুটি পদ্ধতিতে দান করেছেন। তন্মধ্যে প্রথম পদ্ধতিটিকে আমি সেরা মনে করি। কারণ প্রথম পদ্ধতির দানটি অর্থাৎ ৫টি সেলাই মেশিন ক্রয় করে ৫ জন দরিদ্র বেকার মহিলাকে দান করার মাধ্যমে যাকাত আদায়ের ইসলামের সঠিক পদ্ধতি প্রতিফলিত হয়েছে এবং যাকাতের যে উদ্দেশ্য অর্থাৎ গরিবদের অর্থনৈতিক সচ্ছলতা তা বাস্তবায়ন হয়েছে। পক্ষান্তরে দ্বিতীয় দানের পদ্ধতিটিতে ইসলামের সঠিক পদ্ধতিতে যাকাত আদায় হয় নি। তাই আমার মতে মিসেস ফাতিমার প্রথম দানটি সেরা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মিসেস ফাতিমার দানের দুই পদ্ধতির মধ্যে কোনটিকে তুমি সেরা মনে কর। তাঁ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর