আ. জলিল যে ইবাদতটি পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আ. জলিল যে ইবাদতটি পালন করছেন, তা হলো রমজান মাসের সাওম।সাওম আরবি শব্দ। এর ফার্সি প্রতিশব্দ হলো রোযা। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায়, সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকা। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমজান মাসের এক মাস সাওম পালন করা ফরজ। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন,كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَঅর্থ : "তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে। যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া (আল্লাহ ভীতি) অর্জন করতে পারে।” (সূরা আল-বাকারা: ১৮৩) সাওম ইসলামের পঞ্চ স্তম্ভের একটি।উদ্দীপকের আ. জলিল প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী রাতের শেষ ভাগে কিছু খেয়ে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন। জলিল সাহেবের এসব কর্মকাণ্ড সাওমের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, আ. জলিল যে ইবাদতটি পালল করছেন, তা হলো সাওম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আ. জলিল যে ইবাদতটি পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর