আরমানের পরিকল্পনা সংশ্লিষ্ট ইবাদতের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: আরমানের পরিকল্পনা সংশ্লিষ্ট ইবাদতটি হলো যাকাত। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা।ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধনা করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। মহান আল্লাহ বলেন, "যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদরে মধ্যেই আবর্তিত না হয়।"(সূরা আল-হাশর: ৭) যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি হবে। এতে সমাজে শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে। মহানবি (স.) এ প্রসঙ্গে বলেন, الزَّكَاةُ قَنْطَرَةُ الإِسْلَامِঅর্থ: "যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।" (বায়হাকি)উদ্দীপকের আরমান সাহেব তার ধনী বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে একটি ফরজ ইবাদাত পালনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে উদ্যোগ গ্রহণ করেন, যেন ধনী-দরিদ্রের বৈষম্য দূর হয়। সুতরাং বলা যায়, এর এ পরিকল্পনা যাকাতের সঙ্গে 'সংশ্লিষ্ট।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আরমানের পরিকল্পনা সংশ্লিষ্ট ইবাদতের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর