নাফিস কোন ধরনের ইবাদত পালন থেকে বিরত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: নাফিস ফরজ ইবাদত যাকাত আদায় থেকে বিরত রয়েছে। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা।ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়।উদ্দীপকের নাফিস ধনী ব্যক্তি। তিনি নিয়মিত সালাত আদায় করেন এবং হজ পালন করেছেন। কিন্তু তিনি বছরান্তে তার সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে দান করেন না। অতএব, নাফিস সাহেব যাকাত আদায় থেকে বিরত রয়েছেন। যাকাত আদায় না করার কারণে নাফিস সাহেব ফরজ ইবাদত লঙ্ঘন করছেন। উক্ত কারণে নাফিস সাহেবকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ বলেন, “আর যারা স্বর্ণ ও রূপা (সম্পদ) জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিন।” (সূরা আত-তওবা : ৩৪)
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
নাফিস কোন ধরনের ইবাদত পালন থেকে বিরত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর