নাছিরের পালনকৃত ইবাদতটি সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: নাছিরের পালনকৃত ইবাদতটি হলো সালাত। কেননা সালাত ইমানকে মজবুত করে। আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ফারসি প্রতিশব্দ হলো নামায।সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনের বহুস্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ একস্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাযের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। সালাত আমাদের সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। নেতার অনুসরণ করতে এবং পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে।অতএব, আমরা আল্লাহর নৈকট্য অর্জনে এবং সালাতের সামাজিক গুরুত্ব বিবেচনা করে নিয়মিত সম্মিলিতভাবে সালাত আদায় করব।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
নাছিরের পালনকৃত ইবাদতটি সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর