রুবিনা খাতুনের ইবাদতটি কি সঠিক হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রুবিনা খাতুন যে ইবাদত পালন করেছেন তা হলো যাকাত, যা সঠিকভাবে আদায় হয়নি।যাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয়। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। অতএব, সম্পদের হিসাব করে নির্দিষ্ট পরিমাণ সম্পদ যাকাতের নির্ধারিত খাতে ব্যয় না করলে সঠিকভাবে যাকাত আদায় হবে না। উদ্দীপকে রুবিনা খাতুনের ব্যাংকে দুই লক্ষ টাকা ও ছয় লক্ষ টাকার স্বর্ণের অলংকার আছে। অর্থাৎ তার সর্বমোট সম্পদ আট লক্ষ টাকা। অতএব, শতকরা ২.৫০ হারে আট লক্ষ টাকার যাকাত হবে ২০ হাজার টাকা। যেখানে রুবিনা খাতুন ১৫ হাজার টাকা অসহায় গরিবদের মাঝে বিতরণ করেছেন।তাই বলা যায়, রুবিনা খাতুনের সঠিকভাবে যাকাত আদায় হয়নি।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রুবিনা খাতুনের ইবাদতটি কি সঠিক হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর