জনাব আলিমের আচরণে কোন প্রকারের জিহাদ প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আলিমের আচরণে জিহাদের প্রথম প্রকার অর্থাৎ স্বীয় নফসের (প্রকৃতির) সাথে জিহাদ করার বিষয়টি প্রকাশিত হয়েছে।জিহাদ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, জানমাল ইলম, আমল লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে সমুন্নত করাই হলো জিহাদ। ইসলামের দৃষ্টিতে জিহাদ তিন প্রকারের। যথা- ১. স্বীয় নফসের সাথে জিহাদ করা, ২. জ্ঞানের সাহায্যে জিহাদ করা, ৩. ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা।উদ্দীপকে জনাব আলিম আল্লাহর নির্দেশিত হালাল-হারাম মেনে চলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন। কখনো বিচ্যুতি ঘটলে তিনি পুনরায় নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনেন। জনাব আলিমের এরূপ আচরণে স্বীয় নফসের (প্রবৃত্তির) সাথে জিহাদের দিকটি প্রকাশিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আলিমের আচরণে কোন প্রকারের জিহাদ প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর