শেয়ারFacebookWhatsApp

"জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।”- এ কথার পক্ষে তোমার যুক্তি তুলে ধর।

উত্তর: "জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।”- কথাটি সঠিক।জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়েছে। মালিক কর্তৃক অধীনস্থ লোকদের উত্তম ব্যবহারের নির্দেশনা প্রদান করে মহান আল্লাহ বলেন, "তোমরা পিতা-মাতা, আত্মীয়স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাস-দাসী রয়েছে তাদের প্রতিও সদয় হও।" (সূরা আন-নিসা: ৩৬) মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস (রা)-এর জীবন থেকে পাই। তিনি বলেন, "আমি দশ বছর যাবত রাসুলুল্লাহ (স.)-এর খেদমত করেছি। তিনি আমার সম্পর্কে কখনো উহ শব্দ বলেননি এবং কখনো বলেননি, এটা করোনি কেন? এটা করেছ কেন? আমার, বহু কাজ তিনি নিজ হাতে করে দিতেন।” (বুখারি) হযরত উমর (রা.) আমিরুল মুমিনিন ছিলেন। জেরুজালেম সফরে উঠের পিঠে চড়া ও উটের রশি টেনে নেওয়ার ব্যাপারে তিনি সাম্য ও মানবতাবোধের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উটের পিঠে চড়া ও উটের রশি টানার বিষয়ে নিজের ও ভৃত্যের মাঝে পালাক্রম ঠিক করে নিয়েছিলেন। মালিক-শ্রমিকের এমন সম্পর্ক ইতিহাসে বিরল।মহানবি (স.) বলেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) মালিক-শ্রমিক যদি ইসলাম স্বীকৃত পন্থায় তাদের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে তার ন্যায্য পারিশ্রমিক পাবে আর মালিকও তার সঠিক শ্রম পাবে। শ্রমিক ও মালিকের মাঝে কোনোদিন মনোমালিন্য হবে না। কলকারখানায় স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে।উদ্দীপকে জনাব সাবিত ইসলামি শ্রমনীতি অনুসরণ করেন। যার কারণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বাক্যটি যুক্তিযুক্ত।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

"জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।”- এ কথার পক্ষে তো…

উদ্দীপক

জনাব আলিম আল্লাহর নির্দেশিত হালাল-হারাম মেনে চলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন। কখনো বিচ্যুতি ঘটলে তিনি পুনরায় নিজেকে ঠিক পথে ফিরিয়ে আনেন। অন্যদিকে জনাব সাবিত তার কারখানার শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত প্রদান করেন এবং তাদের সাথে সদয় আচরণ করেন।

Barisal · 2024

উত্তর

দীনি ইলম বলতে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকেই বোঝায়। যেমন- কুরআন, হাদিস, ফিকাহ, তাফসির ইত্যাদি বিষয়ে জ্ঞান।

উত্তর

যিনি আমাদের শিক্ষা দেন তিনি শিক্ষক। পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা হলো শিক্ষকতা। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (সা.) নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে বলেছেন- إِنَّمَا بُعِثْتُ مُعَلِّمًا . অর্থ : “আমাকে শিক্ষক হিসেবেই প্রেরণ করা হয়েছে।” (ইবনে মাজাহ)

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আলিমের আচরণে জিহাদের প্রথম প্রকার অর্থাৎ স্বীয় নফসের (প্রকৃতির) সাথে জিহাদ করার বিষয়টি প্রকাশিত হয়েছে।জিহাদ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, জানমাল ইলম, আমল লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে সমুন্নত করাই হলো জিহাদ। ইসলামের দৃষ্টিতে জিহাদ তিন প্রকারের। যথা- ১. স্বীয় নফসের সাথে জিহাদ করা, ২. জ্ঞানের সাহায্যে জিহাদ করা, ৩. ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা।উদ্দীপকে জনাব আলিম আল্লাহর নির্দেশিত হালাল-হারাম মেনে চলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন। কখনো বিচ্যুতি ঘটলে তিনি পুনরায় নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনেন। জনাব আলিমের এরূপ আচরণে স্বীয় নফসের (প্রবৃত্তির) সাথে জিহাদের দিকটি প্রকাশিত হয়েছে।

উত্তর

"জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।”- কথাটি সঠিক।জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়েছে। মালিক কর্তৃক অধীনস্থ লোকদের উত্তম ব্যবহারের নির্দেশনা প্রদান করে মহান আল্লাহ বলেন, "তোমরা পিতা-মাতা, আত্মীয়স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাস-দাসী রয়েছে তাদের প্রতিও সদয় হও।" (সূরা আন-নিসা: ৩৬) মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস (রা)-এর জীবন থেকে পাই। তিনি বলেন, "আমি দশ বছর যাবত রাসুলুল্লাহ (স.)-এর খেদমত করেছি। তিনি আমার সম্পর্কে কখনো উহ শব্দ বলেননি এবং কখনো বলেননি, এটা করোনি কেন? এটা করেছ কেন? আমার, বহু কাজ তিনি নিজ হাতে করে দিতেন।” (বুখারি) হযরত উমর (রা.) আমিরুল মুমিনিন ছিলেন। জেরুজালেম সফরে উঠের পিঠে চড়া ও উটের রশি টেনে নেওয়ার ব্যাপারে তিনি সাম্য ও মানবতাবোধের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উটের পিঠে চড়া ও উটের রশি টানার বিষয়ে নিজের ও ভৃত্যের মাঝে পালাক্রম ঠিক করে নিয়েছিলেন। মালিক-শ্রমিকের এমন সম্পর্ক ইতিহাসে বিরল।মহানবি (স.) বলেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) মালিক-শ্রমিক যদি ইসলাম স্বীকৃত পন্থায় তাদের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে তার ন্যায্য পারিশ্রমিক পাবে আর মালিকও তার সঠিক শ্রম পাবে। শ্রমিক ও মালিকের মাঝে কোনোদিন মনোমালিন্য হবে না। কলকারখানায় স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে।উদ্দীপকে জনাব সাবিত ইসলামি শ্রমনীতি অনুসরণ করেন। যার কারণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বাক্যটি যুক্তিযুক্ত।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।