সাজুর মধ্যে একজন আদর্শ শিক্ষার্থীর যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা পাঠ্যবইয়ের আলোকে তুলে ধর।
উত্তর: সাজু একজন আদর্শ শিক্ষার্থী। কারণ তার মধ্যে 'শিক্ষকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন' বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। 'শিক্ষকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন' একজন আদর্শ শিক্ষার্থীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয়। একজন প্রকৃত শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক। একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো- (১) শিক্ষকগণের আদেশ-নিষেধ মেনে চলা। (২) সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তাদের খোঁজখবর নেওয়া। (৩) শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা। (৪) সবসময় শিক্ষকগণের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা। (৫) সহপাঠীদের সাথে সম্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা। (৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা। (৭) শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা। (৮) শরীর ও পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা। (৯) শ্রেণিকক্ষে বা অন্য কোথাও শিক্ষকের সাথে দেখা হলে সাথে সাথে দাঁড়িয়ে সম্মান করা। (১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া ইত্যাদি।অতএব বলা যায়, উদ্দীপকের সাজুর মধ্যে আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য উপরিউক্ত ৯ নম্বর বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সাজুর মধ্যে একজন আদর্শ শিক্ষার্থীর যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা পাঠ্য…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর