ইমাম সাহেবের মন্তব্যের আলোকে [গণিত] -এর পরিণতি কুরআন ও হাদিসের আলোকে তুলে ধর।
উত্তর: [গণিত] -এর কাজটি ইসলামের নীতি বিরোধী" ইমাম সাহেবের এরূপ মন্তব্য যথাযথ। কারণ অকারণে শ্রমিকের মজুরি প্রদানে বিলম্ব করা মহানবি (সা.)-এর নির্দেশনা অমান্য করার শামিল।পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট। হযরত মুহাম্মদ (স.) বলেছেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) অন্যত্র তিনি বলেন, "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।” অথচ উদ্দীপকের মি. [গণিত] শ্রমিকের মজুরি প্রদানে গড়িমসি করছেন বা বিলম্ব করছেন। আর এ কারণেই মসজিদের ইমাম সাহেব বলেছেন মি. [গণিত] -এর কাজটি ইসলাম বিরোধী পরিশেষে বলা যায়, উদ্দীপকের মি. [গণিত] নামায, রোযার ব্যাপারে সতর্ক থাকলেও শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে উদাসীন। আর এ ধরনের উদাসীনতা বা স্বেচ্ছাচারিতা ইসলামি বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। অতএব, মসজিদের ইমাম সাহেবের মন্তব্য যথাযথ হিসেবে বিবেচিত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমাম সাহেবের মন্তব্যের আলোকে -এর পরিণতি কুরআন ও হাদিসের আলোকে তুলে…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর