মিসেস তাহিরার কর্মকাণ্ডে কোন ইবাদত পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মিসেস তাহিরার কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।সাওম অর্থ বিরত থাকা। সাওমকে ফার্সিতে রোযা বলে। ইসলামি শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। সাওম ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। সাওমের উদ্দেশ্য তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দকাজের মাঝে ঢালস্বরূপ। মহানবি (স.) বলেছেন- “সাওম (রোযা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম)সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তায়ালা বলেন, “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।" (বুখারি) সাওম মৌলিক ফরজ ইবাদত যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। উদ্দীপকে মিসেস তাহিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। তার এরূপ কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মিসেস তাহিরার কর্মকাণ্ডে কোন ইবাদত পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর