জনাব যায়েদ ইসলামের কোন মৌলিক ইবাদত পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব যায়েদ ইসলামের মৌলিক ইবাদত যাকাত পালন করেছেন। যাকাত অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। ইসলামি শরিয়তের পরিভাষায়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে।নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। ইসলামে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটি অধিকার। যাকাত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে যাকাত প্রদানকারী ব্যক্তির সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। অন্যদিকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা সচল হয় এবং বেকারত্ব হ্রাস পায়, যা ধনী-গরিবের মধ্যে সমন্বয় সাধন করে। তাই যাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয়ে থাকে। যেমনটি মহানবি (স.) বলেছেন, الزَّكَاةُ قَنْطَرَةُ الإِسْلامِ অর্থ : “যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।" (বায়হাকি)উদ্দীপকে জনাব যায়েদ ইসলামি শরিয়তের আলোকে প্রতিবছর তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট কিছু খাতে দান করে দেন। তাই তার এরূপ কাজের মাধ্যমে ইসলামের মৌলিক ইবাদত যাকাত পালন করেছেন।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব যায়েদ ইসলামের কোন মৌলিক ইবাদত পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর