জনাব হাফিজ কোন ইবাদত পালন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাফিজ যে ইবাদাত পালন করেন সেটি হলো যাকাত।যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি - পাওয়া। আর ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ 'হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। এ ক্ষেত্রে যাকাত প্রদানে ধনীর "সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। তাই একে যাকাত বলা হয়। ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি, ধনীর দয়া নয় বরং এটা গরিবের অধিকার। মহান আল্লাহ বলেন, “আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে।” (সূরা আয-যারিয়াত : ১৯)উদ্দীপকের শিল্পপতি জনাব হাফিজ বছরান্তে তার সকল অর্থসম্পদ হিসাব করে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রামের দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন। জনাব হাফিজের এ ধরনের কর্মকাণ্ড যাকাত ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। অতএব বলা যায়, জনাব হাফিজ যে ইবাদতটি পালন করছেন তা নিঃসন্দেহে ফরজ ইবাদাত যাকাতকেই নির্দেশ করছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব হাফিজ কোন ইবাদত পালন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর