জনাব আনোয়ারের পালনকৃত ইবাদতটি চিহ্নিত করে তার ফজিলত বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আনোয়ারের পালনকৃত ইবাদাতটি হলো ইসলামের মৌলিক বিধান হজ। যার ফজিলত অপরিসীম।হজ ইসলামের পঞ্চম ভিত্তি। হজ শব্দের অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান মুসলমানদের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। জনাব আনোয়ার এ ইবাদতটি পালন করেছেন। উদ্দীপকে জনাব আনোয়ার একটি ফরজ ইবাদত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন শেষে দেশে ফিরে আসেন। যা হজকেই নির্দেশ করে। কেননা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে অবস্থিত বায়তুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করা হলো হজ। ইসলামে হজের গুরুত্ব অপরিসীম। হজের প্রতি গুরুত্বারোপ করতে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের একটি সূরার নামকরণ করেছেন হজ নামে। হজের ধর্মীয় গুরুত্ব কতটুকু তা রাসুল (সা.)-এর হাদিস থেকে বোঝা যায়। রাসুল (সা.) বলেন, 'মাকবুল (কবুলকৃত) হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নেই।' (বুখারি ও মুসলিম) রাসুল (সা.) অন্যত্র বলেছেন, 'যে ব্যক্তি হজ করে সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।' (ইবনে মাজাহ) আল্লাহ তায়ালা বলেন, 'মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার ওপর আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ করা অবশ্য কর্তব্য।' (সূরা আলে ইমরান, আয়াত ৯৭)উপরের আলোচনা থেকে বোঝা যায়, জনাব আনোয়ার এর পালনকৃত ইবাদতটি হজ। যার ফজিলত অসামান্য।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আনোয়ারের পালনকৃত ইবাদতটি চিহ্নিত করে তার ফজিলত বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর