ফারদিন কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী? মানবজীবনে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: ফারদিন ইসলামি জ্ঞানার্জনে দীনি ইলম অর্জনে আগ্রহী।ইলম দুই ভাগে বিভক্ত। যথা- (ক) দীনি ইলম (ধর্মীয় জ্ঞান) ও (খ) দুনিয়াবি ইলম (পার্থিব জ্ঞান)। দীনি ইলম বলতে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকেই বোঝায়। যেমন- কুরআন, হাদিস, ফিকাহ, তাফসির ইত্যাদি বিষয়ের জ্ঞান। মানবজীবনে দীনি ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম।ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। মহানবি (স.) বলেন, “ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।” (ইবনে মাজাহ) ইসলামের জ্ঞানার্জনের গুরুত্ব অনেক বেশি। মহান আল্লাহ পবিত্র কুরআন নাযিলের সূচনা করেছেন (র্তা) বা পড় শব্দটি দ্বারা। যেমন তিনি বলেন, “পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।” (সূরা আলাক : ১) অন্যত্র মহান আল্লাহ বলেন, “তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দীন সম্বন্ধে জ্ঞান লাভকরতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যখন তারা তাদের নিকট ফিরে আসবে।" (সূরা আত- তাওবা : ১২২)অতএব বলা যায়, ফারদিন ইসলামি জ্ঞানার্জনে দীনি ইলম অর্জনে আগ্রহী। মানব জীবনে দীনি ইলম অর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ফারদিন কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী? মানবজীবনে এর প্রয়োজনীয়তা ব্যা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর