রফিক সাহেবের কর্মটি শনাক্তপূর্বক ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: রফিক সাহেবের কর্মটি হচ্ছে শ্রমিকের অধিকার রক্ষা। এ সম্পর্কে মসজিদের ইমাম সাহেবের মন্তব্য যথার্থ।শ্রমিকের মর্যাদা ও অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ (স.) দিকনির্দেশনা দিয়েছেন। খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট। হযরত মুহাম্মদ (স.) বলেছেন- "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ)পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।” একইভাবে শ্রমিককেও তার মালিকের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করার ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ (স.) বলেছেন, "গোলাম (শ্রমিক) যখন তার মালিকের কাজ সুচারুরূপে করে এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করে তখন সে দ্বিগুণ প্রতিদান পায়।” (বুখারি ও মুসলিম)পরিশেষে বলা যায়, শিল্পপতি রফিক সাহেব কর্তৃক যথাসময়ে কর্মীদের যথাসময়ে বেতন-ভাতাদি পরিশোধ করা শ্রমিক অধিকার রক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত। রফিক সাহেবের এ নীতিটি মহানবি (স.)-এর একটি আদর্শ। কাজেই এ সম্পর্কিত ইমাম সাহেবের মন্তব্যও যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রফিক সাহেবের কর্মটি শনাক্তপূর্বক ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নি…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর