উদ্দীপকে জাকির সাহেবের কর্মকান্ডে কোন ফরজ ইবাদতটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জাকির সাহেবের কর্মকাণ্ডে ইসলামের অন্যতম ইবাদত যাকাত ইবাদতটি লঙ্ঘিত হয়েছে।ইসলামের চতুর্থ মৌলিক ইবাদত হলো যাকাত। শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাত শুধু ধনী মুসলমানের উপর আদায় করা ফরজ। উদ্দীপকে জাকির সাহেব একজন ধনী ব্যবসায়ী। তার সম্পদে যে গরিবের হক আছে তা তিনি ভ্রুক্ষেপ করেন না। এ ব্যাপারে তার বন্ধু শাকিল সাহেব তাকে বললেন শারীরিক ইবাদতের মতো আর্থিকও একটি ইবাদত আছে। এতে যাকাতের তাৎপর্য প্রকাশ পেয়েছে। যাকাতের শিক্ষা ও তাৎপর্য হলো, যাকাত সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মধ্যকার সম্পদের বৈষম্য দূর করে। সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। যাকাত ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। যাকাতভিত্তিক অর্থব্যবস্থার ফলে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। সম্পদের ভারসাম্য বজায় থাকে। ধনী-গরিব বৈষম্য দূর হয়। যাকাতব্যবস্থার ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না হয়ে দরিদ্র লোকদের হাতে যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। দারিদ্র্য ক্রমান্বয়ে হ্রাস পায়। যেমন আল্লাহ তায়ালা RICE كى لَا يَكُوْنَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ -সম্পদ শুধু তোমাদের অর্থশীলদের মধ্যেই আবর্তিত না হয়। (সূরা আল-হাশর: আয়াত-৭) সুতরাং বলা যায়, যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য অধিকার। অতএব প্রত্যেক সম্পদশালী মুসলিম ব্যক্তির উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকদের অভাব মোচনে ভূমিকা রাখা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে জাকির সাহেবের কর্মকান্ডে কোন ফরজ ইবাদতটি লঙ্ঘিত হয়েছে? ব্য…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর