জনাব বশিরের শেষ কাজটি চিহ্নিত করে তার সামাজিক গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব বশিরের শেষ কাজটি যাকাতের অন্তর্ভুক্ত। যার সামাজিক গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের চতুর্থ স্তম্ভ। যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। নিয়মিত যাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। তাই একে যাকাত নামে নামকরণ করা হয়েছে। কোন মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাই হলো যাকাত। জনাব বশির এই ইবাদতটি পালন করেছেন।জনাব বশির অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্ক ভালো রাখেন এবং সম্পদের সমুদয় হিসাব করে একটি নির্দিষ্ট মাসে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণের মাধ্যমে তার ওপর অর্পিত ফরজ ইবাদত আদায় করেন। তিনি মূলত যাকাত আদায় করেছেন। আমাদের সমাজে ধনী-গরিব উভয় শ্রেণির মানুষ রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। তাই যাকাত এমনভাবে আদায় করতে হবে যাতে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মধ্যকার সম্পদের বৈষম্য দূর করে। যাকাত আদায় করা ফরজ। অস্বীকার করা কুফরি। যাকাতের মাধ্যমে ধনীর সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। যেমন আল্লাহ তায়ালা বলেন- يَمْحَقُّ اللَّهُ الرِّبُوا وَيُرْبِي الصَّدَقْتِ অর্থাৎ, 'আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন।' (সূরা আল-বাকারা : আয়াত-২৭৬) উদ্দীপকে জনাব বশির তার অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্কও ভালো রাখেন ও যথাসময়ে বেতন পরিশোধ করেন এবং একটি বিশেষ মাসে সম্পদের সমুদয় হিসাব করে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করেন। যা যাকাত হিসেবে গণ্য। সুতরাং বলা যায় যে, যাকাতের গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব বশিরের শেষ কাজটি চিহ্নিত করে তার সামাজিক গুরুত্ব পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর