আদিল সাহেব কোন ইবাদত পালন করেন? সে ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: আদিল সাহেব সালাত ইবাদতটি পালন করেন। যার গুরুত্ব অপরিসীম। সালাত শব্দটি আরবি, যার অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাই এটাকে সালাত বলা হয়। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার মূলত সালাতই আদায় করে থাকেন। উদ্দীপকের আদিল সাহেব আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দৈনিক পাঁচবার একটি ইবাদত পালন করেন। তার এ কাজটি সালাতকে নির্দেশ করে। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। ইসলামের মূলভিত্তি ৫টি। সালাত তন্মধ্যে দ্বিতীয়। মহানবি (সা.) বলেন, সালাত দ্বীনের ভিত্তি। অন্যত্র তিনি বলেন, সালাত জান্নাতের চাবি। সালাত আদায় করতে গিয়ে বান্দা দৈনিক কমপক্ষে পাঁচবার শারীরিক ও মানসিক পবিত্রতা হাসিল করে আল্লাহর সান্নিধ্যে যায়। এতে তার ইমান বৃদ্ধি পায়। কুফর ও ইমানের মাঝে সালাত পার্থক্য সৃষ্টি করে। কারণ যে ব্যক্তি নামাজ আদায় করে সে ইমানদার। আর যে নামাজ পরিত্যাগ করে তার ইমান নেই। ইমানহীন ব্যক্তি কাফির। মহানবি (সা.) বলেন, 'সলাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী' (তিরমিযি)। সালাত মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে বাঁচিয়ে রাখে। যেমন আল্লাহ তায়ালা বলেন- إِنَّ الصَّلُوةَ تَنْهَى عن الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ অর্থাৎ, 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে' (সূরা আল-আনকাবূত: আয়াত-৪৫)। সালাতের মাধ্যমে সামাজিক ঐক্য ও সংহতি সৃষ্টি হয়। প্রতিদিন পাঁচবার একত্রে সালাত আদায় করার ফলে মুসলমানদের মধ্যে হৃদ্যতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আদিল সাহেব কোন ইবাদত পালন করেন? সে ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর