রহমতুল্লাহ যে ইবাদত পালন করেছেন তা শনাক্তপূর্বক ইসলামে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহমতুল্লাহ যে ইবাদত পালন করেছেন তা অন্যতম ফরজ ইবাদত যাকাত হিসেবে গণ্য। ইসলামে যাকাতের গুরুত্ব অনেক বেশি। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। রহমাতুল্লাহ একজন ধনিলোক। তিনি প্রতি বছর সম্পদের হিসাব করে নির্দিষ্ট পরিমাণ দান করেন। আমরা জানি, নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। ইসলামে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়; বরং এটি তাদের প্রাপ্য অধিকার। যাকাত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে যাকাত প্রদানকারী ব্যক্তির সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। অন্যদিকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা হয় এবং বেকারত্ব হ্রাস পায়। যা ধনী-গরিবের মধ্যে সমন্বয় সাধন করে। তাই যাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয়। যেমন হযরত মুহাম্মাদ )সা.) বলেন- الزَّكُوةُ قَنْطَرَةُ الْإِسْلَام অর্থাৎ, যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। (বায়হাকি)সুতরাং ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রহমতুল্লাহ যে ইবাদত পালন করেছেন তা শনাক্তপূর্বক ইসলামে এর গুরুত্ব ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর