ইমাম সাহেবের বক্তৃতায় উল্লিখিত ইবাদতটি চিহ্নিতপূর্বক এর শিক্ষা বিশ্লেষণ কর।
উত্তর: ইমাম সাহেবের বক্তৃতায় উল্লিখিত ইবাদতটি ইসলামের অন্যতম ইবাদত সাওমকে বুঝানো হয়েছে।সাওম একটি ফরজ ইবাদত। মানব জীবনে সাওমের গুরুত্ব অত্যধিক। সাওমের অনেক শিক্ষণীয় দিক রয়েছে, যেমন -সাওম পালনের মাধ্যমে ক্ষুধার দুঃসহ মর্মজ্বালা দরিদ্রদের মতো ধনীরাও অনুভব করে। রমযান মাসে আমির-ফকির, ছোটো-বড় সকলে একসাথে তারাবিহের নামাজ আদায় করে এবং ইফতার ও সাহরি খায়। এতে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। রোযা রাখার মাধ্যমে একজন বিত্তশালী একজন বুভুক্ষের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করে। এতে অসহায় দরিদ্রদের প্রতি তার সহানুভূতিবোধ জাগ্রত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, 'রোযাদারের সাথে কেউ ঝগড়া করতে আসলে সে যেন বলে দেয়, আমি রোযাদার।'তাই সাওম পালনকারী নিজেকে সংঘর্ষ, সংঘাত থেকে সংযত রাখে। ফলে সমাজ থেকে মারামারি, ঝগড়া, বিশৃঙ্খলা ইত্যাদি দূর হয়। সাওম লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্ষোভ সবকিছুর অবসান ঘটায়। ফলে সামাজিক জীবনে কলুষতামুক্ত ও পরিচ্ছন্ন জীবনে উত্তম চরিত্র গঠনের প্রতিশ্রুতি লাভ করা যায়। রোযাদার নির্দিষ্ট সময়ে সাহরি, ইফতার, তারাবিহ নামাজ আদায়ের দ্বারা মানুষ নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ পায়। সিয়াম পালনকারী সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রীসংসর্গ ও যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকে। এতে আত্মসংযম ও ধৈর্যশক্তি বৃদ্ধি পায়।সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, সাওম আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে থাকে, যা অত্যন্ত তাৎপর্যের দাবিদার।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমাম সাহেবের বক্তৃতায় উল্লিখিত ইবাদতটি চিহ্নিতপূর্বক এর শিক্ষা বিশ্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর