জনাব নাজিমুদ্দিন সাহেবের কর্মকাণ্ডের পরিণতি কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: অর্পিত দায়িত্ব পালনে গড়িমসি করায় জনাব নাজিমুদ্দিন সাহেবের কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ।মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। যা নাজিমুদ্দিনের আচরণে লক্ষ করা যায়।উদ্দীপকে জনাব নাজিমুদ্দিন সাহেব প্রতি বছরের ন্যায় এ বছরও নির্দিষ্ট মাসের রাতের শেষ প্রহরে কিছু খেয়ে সারাদিন অনাহার থাকেন অথচ অফিসে তার উপর অর্পিত দায়িত্ব পালনে গড়িমসি করেন। যা কর্তব্যপরায়ণতার অনুপস্থিতিকে নির্দেশ করে। মানবজীবনে কর্তব্যপরায়ণতার গুরুত্ব অপরিসীম। কর্তব্যপরায়ণতা পার্থিব জীবনের সফলতার প্রধানতম হাতিয়ার। তাই একজন মুমিনের জন্য কর্তব্যপরায়ণ হওয়া আবশ্যক। মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদতের পাশাপাশি বাস্তবজীবনের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করেন।কেননা কাজে অবহেলা করলে পরকালে জবাবদিহি করতে হবে। যেমন- মহানবি (সা.) বলেন- كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُوْلُ عَنْ رَعِيَّتِهِ অর্থাৎ, 'তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।' (বুখারি) পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করার জন্য সকলেরই কর্তব্যপরায়ণ হওয়া আবশ্যক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব নাজিমুদ্দিন সাহেবের কর্মকাণ্ডের পরিণতি কুরআন হাদিসের আলোকে বিশ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর