মামুন সাহেবের পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক এর সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মামুন সাহেবের পালনকৃত ইবাদতটি সাওমের অন্তর্ভুক্ত। যার সামাজিক গুরুত্ব অপরিসীম। রমযান মাসে সাওম পালন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। এ ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। আর তাকওয়া অর্জিত হলে পাপ কাজ হতে বিরত থাকা যায়। রমযান মাসেই মুমিনগণ বেশি বেশি দান-সাদকা করেন। সাওমের সামাজিক গুরুত্ব অত্যধিক। সাওম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। সমাজের নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। সাওম (রোযা) পালনকারী ব্যক্তি অন্যায়-অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে। হানাহানি থেকে দূরে থাকে। ফলে সমাজে শান্তি বিরাজ করে। অধিক সওয়াব পাওয়ার আশায় একে অপরকে সেহরি ও ইফতার করায় এবং অভাবীকে আর্থিকভাবে সহযোগিতা করে। এতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং পরিশেষে বলা যায় যে, আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের সাওম পালন করা উচিত। অতএব আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাওম পালন করব।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মামুন সাহেবের পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক এর সামাজিক গুরুত্ব বিশ্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর