শেয়ারFacebookWhatsApp

নাজমুল সাহেবের কর্মকাণ্ডে কোন ইবাদতটি পালিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: নাজমুল সাহেবের কর্মকাণ্ডে 'যাকাত' ইবাদতটি পালিত হয়েছে। যা ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নাজমুল সাহেবের কাজে এ ইবাদতেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের নাজমুল সাহেব রমজান মাসে তার সম্পদের নির্দিষ্ট একটি অংশ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করেন। তার এ কাজটি যাকাতকেই নির্দেশ করে। যাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত। কোনো মুসলমান বছরান্তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর যাকাত ফরজ। আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো।' (সূরা আন-নূর, আয়াত ৫৬) যাকাত দিলে এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায়। বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। সুতরাং বলতে পারি, নাজমুল সাহেব রমজান মাসে সম্পদের যে নির্দিষ্ট অংশ বিতরণ করেন তা যাকাতের প্রতি ইঙ্গিত বহন করে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

নাজমুল সাহেবের কর্মকাণ্ডে কোন ইবাদতটি পালিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

নাজমুল সাহেব একজন সম্পদশালী ব্যক্তি। তিনি রমজান মাসে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর সন্তুষ্টি জন্য আত্মীয়স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করেন। তার উদ্দেশ্য হলো দরিদ্রদের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং ধনী-গরিবের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করা। অন্যদিকে হালিম সাহেব সম্পদশালী না হলেও তিনি খুব ধার্মিক ব্যক্তি। তার পরিবারের সকলেই নিয়মিত একটি ইবাদত করেন। তিনি মসজিদের ইমাম সাহেবের নিকট শুনেছিলেন, কিয়ামতে সর্বপ্রথম এ ইবাদতটির হিসাব নেয়া হবে। তাছাড়া এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে।

Dinajpur · 2023

উত্তর

আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে।

উত্তর

ইসলামে ইলম শিক্ষার গুরুত্ব অত্যধিক। পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত শব্দই হলো اِقْرَأَ তথা পড়ুন। পড়ার মাধ্যমে জ্ঞানার্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে জ্ঞানচর্চা অপরিহার্য। তাই ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের উপর ফরজ (আবশ্যক) করেছে। মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। (ইবনে মাজাহ)

উত্তর

নাজমুল সাহেবের কর্মকাণ্ডে 'যাকাত' ইবাদতটি পালিত হয়েছে। যা ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নাজমুল সাহেবের কাজে এ ইবাদতেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের নাজমুল সাহেব রমজান মাসে তার সম্পদের নির্দিষ্ট একটি অংশ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করেন। তার এ কাজটি যাকাতকেই নির্দেশ করে। যাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত। কোনো মুসলমান বছরান্তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর যাকাত ফরজ। আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো।' (সূরা আন-নূর, আয়াত ৫৬) যাকাত দিলে এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায়। বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। সুতরাং বলতে পারি, নাজমুল সাহেব রমজান মাসে সম্পদের যে নির্দিষ্ট অংশ বিতরণ করেন তা যাকাতের প্রতি ইঙ্গিত বহন করে।

উত্তর

হ্যাঁ, ইমাম সাহেবের বক্তব্যটি সঠিক। হালিম সাহেবের পরিবার কর্তৃক আদায়কৃত ইবাদতটি সালাত হিসেবে গণ্য। যার ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে ইবাদতের মাধ্যমে বান্দা তার প্রভুর নিকট দোয়া, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাকে সালাত বলে। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা সালাতের হিসাব সর্বপ্রথম নেবেন। রাসূল (সা.) বলেন, 'কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেওয়া হবে।' (মিরমিযি) হালিম সাহেবের পরিবার এ ইবাদতটিই পালন করেছেন। উদ্দীপকে হালিম সাহেবের সকলেই নিয়মিত একটি ইবাদত পালন করেন। হালিম সাহেবও ইবাদতটি সম্পর্কে ইমাম সাহেবের কাছ থেকে জেনেছেন যে, কিয়ামতের দিন সর্বপ্রথম এটির হিসাব নেওয়া হবে এবং এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। হালিম সাহেবের পরিবার মূলত সালাত আদায় করেন। আর এ সম্পর্কে ইমাম সাহেবের উক্তিটিও যথার্থ। কারণ মহানবি (সা.) বলেন, সালাত দ্বীনের ভিত্তি। অন্যত্র তিনি বলেন, সালাত জান্নাতের চাবি। সালাত আদায় করতে গিয়ে বান্দা দৈনিক কমপক্ষে পাঁচবার শারীরিক ও মানসিক পবিত্রতা হাসিল করে আল্লাহর সান্নিধ্যে যায়। এতে তার ইমান বৃদ্ধি পায়। কুফর ও ইমানের মাঝে সালাত পার্থক্য সৃষ্টি করে। কারণ যে ব্যক্তি নামাজ আদায় করে সে ইমানদার। আর যে নামাজ পরিত্যাগ করে তার ইমান নেই। ইমানহীন ব্যক্তি কাফির। মহানবি (সা.) বলেন, 'সলাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী' (তিরমিযি)। সালাত মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে বাঁচিয়ে রাখে। যেমন আল্লাহ তায়ালা বলেন- إنَّ الصَّلوةَ تَنْهَى عَن الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ অর্থাৎ,(সূরা আল-আনকাবূত : আয়াত-৪৫)। সালাতের মাধ্যমে সামাজিক'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে' ঐক্য ও সংহতি সৃষ্টি হয়। প্রতিদিন পাঁচবার একত্রে সালাত আদায় করার ফলে মুসলমানদের মধ্যে হৃদ্যতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।