শেয়ারFacebookWhatsApp

পরিমল চক্রবর্তী যে অনুষ্ঠানটি পরিচালনা করছেন- ইহার পারিবারিক ও সামাজিক গুরুত্ব বর্ণনা করো।

উত্তর: পরিমল চক্রবর্তী আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এর পারিবারিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম।উদ্দীপকে পরিতোষ বাবুর বন্ধু পরিমল চক্রবর্তী একটি অনুষ্ঠান পরিচালনা করছেন। সেইখানে আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, বিছানা প্রভৃতি মৃতব্যক্তির নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। সবশেষে পিণ্ডদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়, যা পাঠ্যবইয়ের আদ্যশ্রাদ্ধের সাথে মিল রয়েছে।আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট। কেউ মারা গেলে পড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়-স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেক জনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়।সুতরাং বলা যায়, পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যশ্রাদ্ধের গুরুত্ব রয়েছে।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

পরিমল চক্রবর্তী যে অনুষ্ঠানটি পরিচালনা করছেন- ইহার পারিবারিক ও সামা…

উদ্দীপক

পরিতোষ বাবুর বাবা মারা গেছেন। তিনি গ্রামবাসীর সহায়তায় বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। নির্দিষ্ট সময় পর্যন্ত অশৌচ পালন করেন। অপরদিকে, পরিতোষ বাবুর বন্ধু পরিমল চক্রবর্তী একটি অনুষ্ঠান পরিচালনা করছেন। সেইখানে আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, বিছানা প্রভৃতি মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। সবশেষে পিণ্ডদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। ঐ অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজনের সমাগম ঘটে।

Dhaka · 2025

উত্তর

'অশৌচ' শব্দের অর্থ শুচিতা বা পবিত্রতার অভাব।

উত্তর

শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে জন্মভেদে নয়, বরং কর্মভেদেই বর্ণবিভাজন হয়। অর্থাৎ যে যে রকম পেশায় নিয়োজিত তার বর্ণটি সে অনুসারে হয়। এ প্রসঙ্গে শ্রীমভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 'চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ' কর্মের বিভাগ অনুসারে আমিই চারটি বর্ণ সৃষ্টি করেছি। ব্রাহ্মণ সন্তান হলেই যে একজন ব্রাহ্মণ বলে গণ্য হবে, এমনটি নয়। সত্ত্বগুণ প্রভাবিত কোনো শূদ্রের সন্তানও ব্রাহ্মণ পদবাচ্য হতে পারেন। আবার কোনো ব্রাহ্মণ-সন্তান তমঃ গুণে প্রভাবিত হলে সে শূদ্র বলে গণ্য হবেন। সুতরাং বলা যায়, জাতি বা বর্ণভেদ বংশগত নয়, গুণ ও কর্মগত।

উত্তর

পরিতোষ বাবু শাস্ত্রীয় বিধিবিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেয়া হয়েছে। এ সৎকারই অন্ত্যেষ্টিক্রিয়া নামে পরিচিত। মৃত্যুর পর দেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করান। স্নানের পরে মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিতে হয়। এরপর দুই চোখ, দুই কান, নাকের দুই ছিদ্র ও মুখ এই সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয়। তারপর পিণ্ডদান করতে হয়। এরপর আমকাঠ বা চন্দনকাঠ দিয়ে চিতা সাজানো হয়। তারপর শবকে চিতায় শয়ন করানো হয়। তারপর যতটুকু প্রয়োজন ততটুকু কাঠ দিয়ে সহজে দাহকার্য সম্পন্ন করে।উদ্দীপকে পরিতোষ বাবুর বাবা মারা গেছেন। তিনি গ্রামবাসীর সহায়তায় বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন, যা শাস্ত্রীয় বিধান অনুযায়ী করা হয়েছে।

উত্তর

পরিমল চক্রবর্তী আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এর পারিবারিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম।উদ্দীপকে পরিতোষ বাবুর বন্ধু পরিমল চক্রবর্তী একটি অনুষ্ঠান পরিচালনা করছেন। সেইখানে আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, বিছানা প্রভৃতি মৃতব্যক্তির নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। সবশেষে পিণ্ডদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়, যা পাঠ্যবইয়ের আদ্যশ্রাদ্ধের সাথে মিল রয়েছে।আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট। কেউ মারা গেলে পড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়-স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেক জনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়।সুতরাং বলা যায়, পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যশ্রাদ্ধের গুরুত্ব রয়েছে।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।