চিত্র-২ এর অনুষ্ঠানটির সামাজিক প্রভাব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এর অনুষ্ঠানটি হলো নামযজ্ঞ। অনুষ্ঠানটির প্রভাব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-নামযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের পূজা করা হয়। বিভিন্ন সুরে, ছন্দে, তালে কৃষ্ণনাম এবং রামনাম কীর্তন করা হয়ে থাকে। এ অনুষ্ঠানটি স্থান, সময় এবং আয়োজনের পরিধিভেদে কয়েক প্রহরব্যাপী হয়ে থাকে। তিন ঘণ্টায় এক প্রহর ধরা হয়। এ অনুষ্ঠান উপলক্ষ্যে মন্দির বা নামযজ্ঞানুষ্ঠান স্থানটি পবিত্র রাখা হয়। এই নামযজ্ঞ সামাজিক জীবনে অনেক গুরুত্ব বহন করে। ভক্তরা আসেন দূরদূরান্ত থেকে। হিন্দুরা বিশ্বাস করে শ্রীহরির নাম নিলে বা শুনলে সে পুণ্য লাভ হয়। দুঃখ-যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর এ বিশ্বাস নিয়েই মানুষ বহুদূর থেকে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেয়। এই নামযজ্ঞের অনুষ্ঠান মানুষের মিলনমেলায় পরিণত হয়। নামযজ্ঞের মতো ধর্মাচার বা ধর্মনীতি মানুষকে ভদ্র, নম্র ও বিনয়ী করে তোলে। মানবিক মূল্যবোধ সৃষ্টিতে এ নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবেই ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একাত্ম হয়ে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
চিত্র-২ এর অনুষ্ঠানটির সামাজিক প্রভাব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর