দীপক বিয়ের কোন পর্বটি লক্ষ করেছিল? বর্ণনা করো।
উত্তর: দীপক বিয়ের যজ্ঞানুষ্ঠান ও সাতপাকে বাঁধা পর্বটি লক্ষ করেছিল। সম্প্রদান পর্বের পরে সেখানে বর্গাকার যজ্ঞক্ষেত্র তৈরি করা হয়। বেদমন্ত্র উচ্চারণ করে মনের অহংকার, মান-অভিমান, হিংসা-বিদ্বেষ, ঘৃণাসহ সকল অসাধু চিন্তারূপী ঘি-মাখা আমপাতা আগুনে আহুতি দিতে হয়। এরপর দেবপুরোহিত অগ্নিকে পর পর সাতবার প্রদক্ষিণ করে প্রণাম করতে হয়। এভাবেই সাতপাকে বেঁধে নবদম্পতি বিশুদ্ধ নব-জীবন লাভ করে। এই যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে অগ্নিদেবের কাছে বর-কনে আমৃত্যু বাঁধা হয়ে থাকে। অনেক স্থানে কলাগাছ বেষ্টিত বিবাহ আসরে বর কনেকে সাতবার ঘোরানো হয়। বর সম্মুখে কনে তার পিছনে। বর তার বাঁ হাত দিয়ে কনের ডান হাত ধরে বিবাহ আসরের চারদিকে সাতবার ঘোরে। এর পাশাপাশি দুজনের কাপড়ের কোণা একত্র করে একটা গিঁটও দেওয়া হয়।উদ্দীপকে দীপক বিয়ের এক অনুষ্ঠানে লক্ষ করল বর ও কনে বেদমন্ত্র উচ্চারণ করে মনের সকল অসাধু চিন্তারূপী ঘি-মাখা আমপাতা আগুনে আহুতি দিল। তারা দেবপুরোহিত অগ্নিকে পরপর সাতবার প্রদক্ষিণ করে প্রণাম করল। এসব কর্মকাণ্ড বিয়ের যজ্ঞানুষ্ঠান ও সাতপাকে বাঁধা পর্বের সাথে মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দীপক বিয়ের কোন পর্বটি লক্ষ করেছিল? বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর