“যৌতুক একটি সামাজিক অপরাধ”-সৌগত রায়ের উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "যৌতুক একটি সামাজিক অপরাধ"- সৌগত রায়ের উক্তিটিযথার্থ।যৌতুক প্রথা বহুকাল ধরে সমাজে প্রচলিত রয়েছে। কন্যাদায়গ্রস্ত পিতার ওপর এই অমানবিক নির্যাতন চাপিয়ে দেওয়া হয়। এ প্রথার ফলে অনেক পরিবারের সুখ-শান্তি চিরতরে হারিয়ে যায়।যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর কারণে এখনও অনেক পরিবারে নারীদের ওপর চালানো হয় বিভিন্ন নিপীড়ন ও মানসিক নির্যাতন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কন্যাকে পাত্রস্থ করতে চাইলে কনের বাবাকে পাত্রের বাবার সকল চাহিদা মেটাতে হয়। পণের অর্থ জোগাড় করতে গিয়ে অনেক সময় কনের বাবা তার সর্বস্ব বিক্রি করে দিতে বাধ্য হন। বিয়ের পরও এ প্রথার অবসান হয় না। বরং বিয়ের পরও বউকে বাবার বাড়ি থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অর্থ-সম্পদ আনতে বাধ্য করা হয়। যৌতুকের জন্য বউয়ের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়ে থাকে। বর্তমান সমাজ ব্যবস্থায় এ পণপ্রথা নিন্দনীয় ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ।সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, যৌতুক প্রথা এক ধরনের সামাজিক সমস্যা। তাই এ সমস্যা নির্মূলের জন্য প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক প্রতিরোধ এবং নারীকে শিক্ষিত ও সচেতন করে যথাযোগ্য মর্যাদা দান।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
“যৌতুক একটি সামাজিক অপরাধ”-সৌগত রায়ের উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর