চিত্র-১ এ বর্ণিত আসনের অনুশীলন পদ্ধতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এ বর্ণিত আসন পদ্ধতিটির নাম গরুড়াসন। নিম্নে এ আসনের অনুশীলন পদ্ধতি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো। এ আসন অনুশীলনকালে দেহভঙ্গি গরুড়-এর মতো হয় বলে একে গরুড়াসন বলা হয়। এ আসন অনুশীলন পদ্ধতিটি হলো- দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমষ্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
চিত্র-১ এ বর্ণিত আসনের অনুশীলন পদ্ধতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্য…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর