প্রীতমের কর্মকাণ্ডটি পালনের পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: প্রীতমের কর্মকাণ্ডটি একটি হিন্দুধর্মীয় সংস্কার অনুষ্ঠান যাকে অশৌচ বলা হয়ে থাকে।'অশৌচ' শব্দের অর্থ শুচিতা বা পবিত্রতার অভাব। মাতা-পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে অশৌচ হয়। মাতা-পিতার মৃত্যুর পর অশৌচকালে হবিষ্যান্ন বা ফলফলাদি খেয়ে জীবন ধারণ করতে হয়। এ সময় কঠোর সংযম পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয়। অশৌচ পালনে বর্ণপ্রথার প্রভাব দেখা যায়। উচ্চবর্ণের চেয়ে নিম্নবর্ণের লোকদের অশৌচ পালনের দিন সংখ্যা বেশি। ব্রাহ্মণের দশদিন, ক্ষত্রিয়ের বারো দিন, বৈশ্যের পনেরো দিন এবং শূদ্রের ত্রিশ দিন অশৌচ পালনের বিধান আছে।উদ্দীপকে দেখা যায়, প্রীতমের বাবা পরলোক গমনের পর প্রীতম স্বল্প সময় ফলাহার করে একটি ঔষধি গাছ রোপণ করে তাতে পানি ও দুধ দেয়। যা অশৌচ ধারণাটির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, প্রিতমের কর্মকাণ্ডে অশৌচ ধারণাটি প্রতিফলিত হয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
প্রীতমের কর্মকাণ্ডটি পালনের পদ্ধতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর