শয়নের বাবার শেষকৃত্য সম্পন্ন করার যে প্রক্রিয়া তার ধারনা পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: শয়নের বাবার শেষকৃত্য সম্পন্ন করার প্রক্রিয়াটির নাম অন্ত্যেষ্টিক্রিয়া। নিম্নে প্রক্রিয়াটির ধারণা পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেয়া হয়েছে। এ সৎকারই অন্ত্যেষ্টিক্রিয়া নামে পরিচিত। মৃত্যুর পর দেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করান। স্নানের পরে মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিতে হয়। এপর দুই চোখ, দুই কান, নাকের দুই ছিদ্র ও মুখ এই সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয়। তারপর পিণ্ডদান করতে হয়। এরপর আমকাঠ বা চন্দনকাঠ দিয়ে চিতা সাজানো হয়। তারপর শবকে চিতায় শয়ন করানো হয়। তারপর যতটুকু প্রয়োজন ততটুকু কাঠ দিয়ে সহজে দাহকার্য সম্পন্ন করে।উদ্দীপকে দুর্ঘটনার কবলে পড়ে শয়নের বাবা মৃত্যুবরণ করেন। সমাজের লোকজন এসে তার পরিবারকে সান্ত্বনা দিয়ে সবার সহযোগিতায় শেষকৃত্য সম্পন্ন করেন। যা অন্ত্যোষ্টিক্রিয়াকে নির্দেশ করে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
শয়নের বাবার শেষকৃত্য সম্পন্ন করার যে প্রক্রিয়া তার ধারনা পঠিত বিষয়ে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর