অরূপ ও নিশিতার জীবনে যে ধর্মীয় বন্ধনের সূচনা হয়েছে তার গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: অরূপ ও নিশিতার জীবনে যে ধর্মীয় বন্ধনের সূচনা হয়েছে তার নাম বিবাহ। এ সংস্কারটির গুরুত্ব অপরিসীম।উদ্দীপকে মঙ্গল শঙ্খধ্বনিতে প্রজাপতি দক্ষের আশীর্বাদে, অগ্নিসাক্ষি রেখে পুষ্পমাল্য বিনিময়ের মাধ্যমে অরূপ ও নিশিতার জীবনে এক ধর্মীয় বন্ধনের সূচনা করে, যা বিবাহ সংস্কারকে নির্দেশ করে।হিন্দুশাস্ত্র অনুসারে মানুষের পুরো জীবনে যে দশটি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে বিবাহের সংস্কারটি শ্রেষ্ঠ। কেননা বিবাহের মাধ্যমে সংসারধর্ম পালন করা যায়। সংসারধর্ম হলো ধর্মীয় জীবনের চর্চা। স্ত্রী হচ্ছে পুরুষের সহধর্মিণী। স্ত্রীকে বাদ দিয়ে পুরুষের কোনো ধর্মকার্যই সম্পন্ন হয় না। সংসারধর্ম পালনের মাধ্যমে পুরুষ সন্তানের জনকরূপে লাভ করেন পিতৃত্ব এবং নারী জননীরূপে লাভকরেন মাতৃত্ব। সংসারধর্ম পালনের মাধ্যমেই পৃথিবীর বুকে মাতা, পিতা, কন্যা নিয়ে গড়ে ওঠে সুখের সংসার। এই সংসারকে কেন্দ্র করেই প্রেম-প্রীতি, স্নেহ, বাৎসল্য প্রভৃতি মানবমনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয়। সংসারধর্ম বলতে বিবাহের পরবর্তী জীবনকেই বোঝায়। এই সময় স্বাভাবিকভাবেই স্ত্রী, পুত্র, কন্যা সকলের প্রতি পুরুষের প্রেম-প্রীতি, ইত্যাদি প্রকাশ পায়। সংসারধর্ম পালনের সময় পিতা-মাতাকে পরিবারের ভরণ-পোষণের সমস্ত দায়িত্ব নিতে হয়। এর মধ্য দিয়ে সংসারের প্রতি তাদের সকল দায়িত্ববোধ ও শ্রদ্ধা প্রকাশ পায়। তাই সংসারধর্ম পালনের সময় একজন মানুষের মানবিকতার পরিপূর্ণ প্রকাশ ঘটে। আর এভাবে গড়ে ওঠে আলোকিত মানুষউপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, পারিবারিক ও সামাজিক জীবনে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিবাহের মাধ্যমেই মানুষের জীবনের পূর্ণতা আসে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অরূপ ও নিশিতার জীবনে যে ধর্মীয় বন্ধনের সূচনা হয়েছে তার গুরুত্ব পাঠ্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর