দীপক চক্রবর্তীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের গুরুত্ব পাঠের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দীপক চক্রবর্তীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।'শ্রদ্ধা' শব্দের সঙ্গে 'অণু' প্রত্যয়যোগে 'শ্রাদ্ধ' শব্দ গঠিত। শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তা-ই শ্রাদ্ধ। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। এই সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল ইত্যাদি মৃতব্যক্তির নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট রয়েছে। কেউ মারা গেলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়।উদ্দীপকে অশৌচ পালন শেষে দীপক একাদশ দিবসে পিণ্ডদান করে শ্রাদ্ধানুষ্ঠান করেন। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সামগ্রিক ঐক্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়।পরিশেষে বলা যায়, আদ্যশ্রাদ্ধের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মার শান্তির পাশাপাশি পারিবারিক বন্ধন দৃঢ় হয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দীপক চক্রবর্তীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের গুরুত্ব পাঠের আলোকে বিশ্লেষ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর