দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনাটির কারণ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বিবাহ ভেঙে দেওয়ার কারণ হলো যৌতুক প্রথা বা পণপ্রথা। যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর কারণে এখনও অনেক পরিবারে নারীদের ওপর চালানো হয় বিভিন্ন নিপীড়ন ও মানসিক নির্যাতন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কন্যাকে পাত্রস্থ করত চাইলে কনের বাবাকে পাত্রের বাবার সকল চাহিদা মেটাতে হয়। পণের অর্থ জোগাড় করতে গিয়ে অনেক সময় কনের বাবা তার সর্বস্ব বিক্রি করে দিতে বাধ্য হন। বিয়ের পরও এর অবসান হয় না। বরং বিয়ের পরও বউকে বাবার বাড়ি বিভিন্ন অজুহাত দেখিয়ে অর্থ-সম্পদ আনতে বাধ্য করা হয়। যৌতুকের জন্য বউয়ের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়ে থাকে। বর্তমান সমাজ ব্যবস্থায় এ পণপ্রথা নিন্দনীয় ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। দৃশ্যকল্প-১ এ রিমঝিম একজন শিক্ষিত তরুণী। সে তার বাবা-মায়ের পছন্দ অনুসারে পরিমল বাবুর একমাত্র সুশিক্ষিত চাকরিজীবী ছেলেকে বিয়ে করতে সম্মত হয়। বিয়ের এক সপ্তাহ আগে পরিমল বাবু রিমঝিমের বাবার কাছে বড় অঙ্কের টাকা দাবি করলে রিমঝিম প্রতিবাদ জানিয়ে সে বিয়ে ভেঙে দেয়। সুতরাং বলা যায়, রিমঝিম যৌতুকের কারণেই বিবাহ ভেঙে দিয়েছিল।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনাটির কারণ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর