শেয়ারFacebookWhatsApp

পারিবারিক ও সামাজিক জীবনে দৃশ্যকল্প-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান পালন করছে। পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যশ্রাদ্ধের গুরুত্ব অপরিসীম।'শ্রদ্ধা' শব্দের সঙ্গে 'অণু' প্রত্যয়যোগে 'শ্রাদ্ধ' শব্দ গঠিত। শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তা-ই শ্রাদ্ধ। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। এই সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল ইত্যাদি মৃতব্যক্তির নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট রয়েছে। কেউ মারা গেলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়।পরিশেষে বলা যায়, আদ্যশ্রাদ্ধের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মার শান্তির পাশাপাশি পারিবারিক বন্ধন দৃঢ় হয়।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

পারিবারিক ও সামাজিক জীবনে দৃশ্যকল্প-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : রিমঝিম একজন শিক্ষিত তরুণী। সে তার বাবা-মায়ের পছন্দ অনুসারে পরিমল বাবুর একমাত্র সুশিক্ষিত চাকুরীজীবী ছেলেকে বিয়ে করতে সম্মত হয়। বিয়ের এক সপ্তাহ আগে পরিমল বাবু রিমঝিমের বাবার কাছে বড় অংকের টাকা দাবি করলে রিমঝিম প্রতিবাদ জানিয়ে সে বিয়ে ভেঙে দেয়। দৃশ্যকল্প-২ :

Dinajpur · 2024

উত্তর

ঐতিহ্য অনুসরণ করে সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান পালন করা হয়, সেগুলোকে বলা হয় সংস্কার।

উত্তর

বিয়ের পরদিন সিঁদুর পরানোর অনুষ্ঠান হয়। সিদুর দিয়ে বিবাহচিহ্ন পরানো একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সম্প্রদান পর্ব ও যজ্ঞানুষ্ঠান শেষে বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। এরপর থেকেই কন্যা, অর্থাৎ স্ত্রী স্বামীর জীবিতাবস্থায় সিঁথিতে সিঁদুর পরতে পারবে। আমাদের দেশে অনেক স্থানে বাসি বিয়ের দিন, অর্থাৎ বিয়ের পরদিন সিঁদুর পরানোর অনুষ্ঠান হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বিবাহ ভেঙে দেওয়ার কারণ হলো যৌতুক প্রথা বা পণপ্রথা। যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর কারণে এখনও অনেক পরিবারে নারীদের ওপর চালানো হয় বিভিন্ন নিপীড়ন ও মানসিক নির্যাতন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কন্যাকে পাত্রস্থ করত চাইলে কনের বাবাকে পাত্রের বাবার সকল চাহিদা মেটাতে হয়। পণের অর্থ জোগাড় করতে গিয়ে অনেক সময় কনের বাবা তার সর্বস্ব বিক্রি করে দিতে বাধ্য হন। বিয়ের পরও এর অবসান হয় না। বরং বিয়ের পরও বউকে বাবার বাড়ি বিভিন্ন অজুহাত দেখিয়ে অর্থ-সম্পদ আনতে বাধ্য করা হয়। যৌতুকের জন্য বউয়ের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়ে থাকে। বর্তমান সমাজ ব্যবস্থায় এ পণপ্রথা নিন্দনীয় ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। দৃশ্যকল্প-১ এ রিমঝিম একজন শিক্ষিত তরুণী। সে তার বাবা-মায়ের পছন্দ অনুসারে পরিমল বাবুর একমাত্র সুশিক্ষিত চাকরিজীবী ছেলেকে বিয়ে করতে সম্মত হয়। বিয়ের এক সপ্তাহ আগে পরিমল বাবু রিমঝিমের বাবার কাছে বড় অঙ্কের টাকা দাবি করলে রিমঝিম প্রতিবাদ জানিয়ে সে বিয়ে ভেঙে দেয়। সুতরাং বলা যায়, রিমঝিম যৌতুকের কারণেই বিবাহ ভেঙে দিয়েছিল।

উত্তর

দৃশ্যকল্প-২ এ আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান পালন করছে। পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যশ্রাদ্ধের গুরুত্ব অপরিসীম।'শ্রদ্ধা' শব্দের সঙ্গে 'অণু' প্রত্যয়যোগে 'শ্রাদ্ধ' শব্দ গঠিত। শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তা-ই শ্রাদ্ধ। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। এই সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল ইত্যাদি মৃতব্যক্তির নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট রয়েছে। কেউ মারা গেলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়।পরিশেষে বলা যায়, আদ্যশ্রাদ্ধের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মার শান্তির পাশাপাশি পারিবারিক বন্ধন দৃঢ় হয়।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।