দৃশ্যকল্প-২ এ পারিবারিক ও সামাজিক জীবনে বলাইয়ের মায়ের আত্মার শান্তির উদ্দেশ্যে পালিত অনুষ্ঠানটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ পারিবারিক ও সামাজিক জীবনে বলাইয়ের মায়ের আত্মার শান্তির উদ্দেশ্যে পালিত আদ্যশ্রাদ্ধের গুরুত্ব অপরিসীম।আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট। কেউ মারা গেলে পড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়-স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেক জনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়।উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বলাইয়ের মা মারা গেছে। বলাই মায়েরআত্মার শান্তির উদ্দেশ্যে একটি অনুষ্ঠান পালন করে। অনুষ্ঠানে পুরোহিত ডেকে বিভিন্ন প্রকার দ্রব্যসামগ্রী উৎসর্গ করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। যা পাঠ্যবইয়ের আদ্যশ্রাদ্ধের সাথে মিল রয়েছে। পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যশ্রাদ্ধের গুরুত্ব অপরিসীম।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ পারিবারিক ও সামাজিক জীবনে বলাইয়ের মায়ের আত্মার শান্তি…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর