নবদম্পতি বিশুদ্ধ নব-জীবন লাভ করে উপরের কোন পর্ব পালনের মাধ্যমে? পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: নবদম্পতি বিশুদ্ধ নব-জীবন লাভ করে পর্ব-২ তথা যজ্ঞানুষ্ঠান ও সাতপাকে বাঁধা পর্বের পালনের মাধ্যমে। সম্প্রদান পর্বের পরে সেখানে বর্গাকার যজ্ঞক্ষেত্র তৈরি করা হয়। বেদমন্ত্র উচ্চারণ করে মনের অহংকার, মান-অভিমান, হিংসা-বিদ্বেষ, ঘৃণাসহ সকল অসাধু চিন্তারূপী ঘি-মাখা আমপাতা আগুনে আহুতি দিতে হয়। এরপর দেবপুরোহিত অগ্নিকে পর পর সাতবার প্রদক্ষিণ করে প্রণাম করতে হয়। এভাবেই সাতপাকে বেঁধে নবদম্পতি বিশুদ্ধ নব-জীবন লাভ করে। এই যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে অগ্নিদেবের কাছে বর-কনে আমৃত্যু বাঁধা হয়ে থাকে। অনেক স্থানে কলাগাছ বেষ্টিত বিবাহ আসরে বর কনেকে সাতবার ঘোরানো হয়। বর সম্মুখে কনে তার পিছনে। বর তার বাঁ হাত দিয়ে কনের ডান হাত ধরে বিবাহ আসরের চারদিকে সাতবার ঘোরে। এর পাশাপাশি দুজনের কাপড়ের কোণা একত্র করে একটা গিঁটও দেওয়া হয়। উদ্দীপকে পর্ব-২ তথা যজ্ঞানুষ্ঠান ও সাতপাকে বাঁধা পর্বের মাধ্যমে নবদম্পতি বিশুদ্ধ নবজীবন লাভ করে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
নবদম্পতি বিশুদ্ধ নব-জীবন লাভ করে উপরের কোন পর্ব পালনের মাধ্যমে? পাঠ…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর