সুদৃঢ় বিবাহিত জীবন ও নবদম্পতির সুখ-শান্তি কামনা করাই গায়ে হলুদের অন্তর্নিহিত উদ্দেশ্য। - বিশ্লেষণ কর।
উত্তর: সুদৃঢ় বিবাহিত জীবন ও নবদম্পতির সুখ-শান্তি কামনা করাই গায়ে হলুদের অন্তর্নিহিত উদ্দেশ্য- মন্তব্যটি যথার্থ।গায়ে হলুদ হিন্দু বিবাহের একটি উল্লেখযোর্গ পর্ব। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। বর-কনের স্ব স্ব বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বর বা কনেকে একটি আসনের উপর বসানো হয়। বড়রা ধান, দূর্বা প্রভৃতি দিয়ে আশীর্বাদ করে আর ছোটরা নমস্কার করে গালে, কপালে, হাতে হলুদ মাখিয়ে দেয়। সাথে সাথে মিষ্টিমুখও করানো হয়।এটি মূলত দেহশুদ্ধিকরণ অনুষ্ঠান। কাঁচা হলুদের সাথে মেথি, সুন্ধা, সরিষা, চন্দন প্রভৃতি থাকে। এগুলো সবই সৌভাগ্যের প্রতীক। সুদৃঢ় বিবাহিত জীবন, নবদম্পতির সুখ-শান্তি কামনা করাই এ অনুষ্ঠানের অন্তর্নিহিত উদ্দেশ্য।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সুদৃঢ় বিবাহিত জীবন ও নবদম্পতির সুখ-শান্তি কামনা করাই গায়ে হলুদের অন…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর