চিত্র-১ এর বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ এর বিষয়টি আদ্যশ্রাদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করা হয় তাই আদ্যশ্রাদ্ধ। অশৌচকাল উত্তীর্ণ হলে তার পরদিন অনুষ্ঠিত হয় এই শ্রাদ্ধ। শ্রাদ্ধে দানের বিধান রয়েছে। যার যেমন সামর্থ্য সে তেমন দান করে থাকেন। আদ্যশ্রাদ্ধে গীতা এবং বৃষোৎসর্গে গীতা ও মহাভারতের বিরাট পর্ব পাঠের বিধান আছে। আদ্যশ্রাদ্ধের পূর্ণনাম আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ। একজন মৃতব্যক্তির উদ্দেশ্যে করা হয় বলে তার এ নাম। আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধের প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বাস্তুপুরুষ যজ্ঞেশ্বর ও ভূস্বামীর পূজা করণীয়। শ্রাদ্ধের সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল, মালা, বিছানা ইত্যাদি দান করা হয়। চিত্র-১ এ দেখা যায়, একজন পুরোহিতের তত্ত্বাবধানে কতিপয় ব্যক্তি মৃত ব্যক্তির উদ্দেশ্যে বিভিন্ন বিষয় দান করছে। এ থেকে বলা যায়, চিত্র-১ এর বিষয়টি হলো আদ্যশ্রাদ্ধ।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
চিত্র-১ এর বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর