শেয়ারFacebookWhatsApp

মিতার জীবনের বিশেষ দিনের অনুষ্ঠানটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: মিতার জীবনে বিশেষ দিনের অনুষ্ঠানটি বলতে বিবাহকে বোঝানো হয়েছে। এই অনুষ্ঠানটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- হিন্দুসমাজে বিবাহ হলো ধর্মীয় জীবনের চর্চা। শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে দশটি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। বিবাহ বলতে বোঝায় বিশেষরূপে ভারবহন করা। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণপোষণ এবং মানসম্ভ্রম রক্ষায় সার্বিক দায়িত্ব পালন করতে হয়। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় আট প্রকার বিবাহের উল্লেখ আছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপাত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। তবে এ আট প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রাজাপাত্য উল্লেখযোগ্য। সমাজে নারী-পুরুষ পরস্পর শপথ করে মালা বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তা গান্ধর্ব বিবাহ নামে পরিচিত। তবে এটি সমাজে এতটা প্রচলিত নয়। সমাজে সবচেয়ে বেশি প্রচলিত বিবাহ হচ্ছে ব্রাহ্মবিবাহ। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলংকার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাই হলো ব্রাহ্মবিবাহ। উদ্দীপকে দেখা যায়, মিতা লেখাপড়া শেষ করে বাড়িতে বসে আছে। মিতার বাবা মেয়েকে সংসারী করতে চায়। তাই মিতার জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন সকলে উপস্থিত ছিল। সোনার গহনা, লাল পেড়ে শাড়ি পরিয়ে মিতাকে সুন্দর করে সাজানো হয়। অনুষ্ঠানের দিনটি ছিল মিতার জীবনের বিশেষ দিন। যা বিবাহ অনুষ্ঠানটিকে ইঙ্গিত করে। তাই বলা যায়, মিতার জীবনের বিশেষ দিনের অনুষ্ঠানটি হলো বিবাহ।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

মিতার জীবনের বিশেষ দিনের অনুষ্ঠানটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিতা লেখাপড়া শেষ করে বাড়িতে বসে আছে। মিতার বাবা মেয়েকে সংসারী করতে চায়। তাই মিতার জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন সকলে উপস্থিত ছিল। সোনার গহণা, লাল পেড়ে শাড়ি পরিয়ে মিতাকে সুন্দর করে সাজানো হয়। অনুষ্ঠানের দিনটি ছিল মিতার জীবনের বিশেষ দিন। অপরদিকে পলির মা মারা যাওয়ায় সে শোকাহত। তাই মায়ের আত্মার শান্তির জন্য বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছাতা, পাদুকা, বস্ত্রসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী উৎসর্গ করে অনুষ্ঠানের কাজ শেষ করে।

Dhaka · 2023

উত্তর

শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গুরুগৃহের পাঠ শেষে গার্হস্থ্যজীবনে প্রবেশের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে যে অনুষ্ঠান করা হয়, তাকে সমাবর্তন বলে।

উত্তর

সিদুর দিয়ে বিবাহচিহ্ন পরানো একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সম্প্রদান পর্ব ও যজ্ঞানুষ্ঠান শেষে বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। এরপর থেকেই কন্যা, অর্থাৎ স্ত্রী স্বামীর জীবিতাবস্থায় সিঁথিতে সিঁদুর পরতে পারবে। আমাদের দেশে অনেক স্থানে বাসি বিয়ের দিন, অর্থাৎ বিয়ের পরদিন সিঁদুর পরানোর অনুষ্ঠান হয়।

উত্তর

মিতার জীবনে বিশেষ দিনের অনুষ্ঠানটি বলতে বিবাহকে বোঝানো হয়েছে। এই অনুষ্ঠানটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- হিন্দুসমাজে বিবাহ হলো ধর্মীয় জীবনের চর্চা। শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে দশটি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। বিবাহ বলতে বোঝায় বিশেষরূপে ভারবহন করা। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণপোষণ এবং মানসম্ভ্রম রক্ষায় সার্বিক দায়িত্ব পালন করতে হয়। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় আট প্রকার বিবাহের উল্লেখ আছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপাত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। তবে এ আট প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রাজাপাত্য উল্লেখযোগ্য। সমাজে নারী-পুরুষ পরস্পর শপথ করে মালা বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তা গান্ধর্ব বিবাহ নামে পরিচিত। তবে এটি সমাজে এতটা প্রচলিত নয়। সমাজে সবচেয়ে বেশি প্রচলিত বিবাহ হচ্ছে ব্রাহ্মবিবাহ। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলংকার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাই হলো ব্রাহ্মবিবাহ। উদ্দীপকে দেখা যায়, মিতা লেখাপড়া শেষ করে বাড়িতে বসে আছে। মিতার বাবা মেয়েকে সংসারী করতে চায়। তাই মিতার জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন সকলে উপস্থিত ছিল। সোনার গহনা, লাল পেড়ে শাড়ি পরিয়ে মিতাকে সুন্দর করে সাজানো হয়। অনুষ্ঠানের দিনটি ছিল মিতার জীবনের বিশেষ দিন। যা বিবাহ অনুষ্ঠানটিকে ইঙ্গিত করে। তাই বলা যায়, মিতার জীবনের বিশেষ দিনের অনুষ্ঠানটি হলো বিবাহ।

উত্তর

পলির মায়ের আত্মার শান্তির উদ্দেশ্যে পালিত অনুষ্ঠানটি হলো আদ্যশ্রাদ্ধ। নিচে আদ্যশ্রাদ্ধের পারিবারিক ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- 'শ্রদ্ধা' শব্দের সঙ্গে 'অণু' প্রত্যয়যোগে 'শ্রাদ্ধ' শব্দ গঠিত। শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তা-ই শ্রাদ্ধ। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। এই সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল ইত্যাদি মৃতব্যক্তির নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট রয়েছে। কেউ মারা গেলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়। উদ্দীপকের পলির মা মারা গেলে পলির বাড়িতেও তার মায়ের আত্মার শান্তির জন্য আদ্যশ্রাদ্ধের মাধ্যমে ছাতা, পাদুকা, বস্ত্রসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী উৎসর্গ করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। সুতরাং বলা যায়, আদ্যশ্রাদ্ধের মাধ্যমে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হয়।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।