শেয়ারFacebookWhatsApp

নিখিল রায় কোন সংস্কারের আয়োজন করেছেন? ব্যাখ্যা করো।

উত্তর: নিখিল রায় বিবাহের আয়োজন করেছেন। হিন্দুসমাজে বিবাহ হলো ধর্মীয় জীবনের চর্চা। শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে দশটি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। বিবাহ বলতে বোঝায় বিশেষরূপে ভারবহন করা। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ এবং মানসম্ভ্রম রক্ষায় সার্বিক দায়িত্ব পালন করতে হয়। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় আট প্রকার বিবাহের উল্লেখ আছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপাত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। তবে এ আট প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রাজাপাত্য উল্লেখযোগ্য। সমাজে নারী-পুরুষ পরস্পর শপথ করে মালা বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তা গান্ধর্ব বিবাহ নামে পরিচিত। তবে এটি সমাজে এতটা প্রচলিত নয়। সমাজে সবচেয়ে বেশি প্রচলিত বিবাহ হচ্ছে ব্রাহ্মবিবাহ। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলংকার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাই হলো ব্রাহ্মবিবাহ। উদ্দীপকে দেখা যায়, নিখিল রায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে এক বিশেষ সংস্কারের আয়োজন করেন। সেখানে তিনি নমিতা রায়ের সমগ্র জীবনের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। যা পাঠ্যবইয়ের বিবাহ সংস্কারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নিখিল রায় বিবাহের আয়োজন করেছেন।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

নিখিল রায় কোন সংস্কারের আয়োজন করেছেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

নিখিল রায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে এক বিশেষ সংস্কারের আয়োজন করেন। সেখানে তিনি নমিতা রায়ের সমগ্র জীবনের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। নিখিল রায় এ সংস্কারে কন্যা পক্ষ থেকে কোনো প্রকার উপঢৌকন গ্রহণ করেননি।

Rajshahi · 2023

উত্তর

ঐতিহ্য অণুসরণ করে সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান পালন করা হয়, সেগুলোকে বলা হয় সংস্কার।

উত্তর

দেহ-শুদ্ধিকরণ অনুষ্ঠানটি মূলত বিবাহের গায়ে হলুদ পর্বকে নির্দেশ করে। বর-কনের স্ব স্ব বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বর বা কনেকে একটি আসনের উপর বসানো হয়। বড়রা ধান, দূর্বা প্রভৃতি দিয়ে আশির্বাদ করে আর ছোটরা নমস্কার করে গালে, কপালে, হাতে হলুদ মাখিয়ে দেয়। সাথে সাথে মিষ্টিমুখও করানো হয়।

উত্তর

নিখিল রায় বিবাহের আয়োজন করেছেন। হিন্দুসমাজে বিবাহ হলো ধর্মীয় জীবনের চর্চা। শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে দশটি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। বিবাহ বলতে বোঝায় বিশেষরূপে ভারবহন করা। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ এবং মানসম্ভ্রম রক্ষায় সার্বিক দায়িত্ব পালন করতে হয়। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় আট প্রকার বিবাহের উল্লেখ আছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপাত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। তবে এ আট প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রাজাপাত্য উল্লেখযোগ্য। সমাজে নারী-পুরুষ পরস্পর শপথ করে মালা বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তা গান্ধর্ব বিবাহ নামে পরিচিত। তবে এটি সমাজে এতটা প্রচলিত নয়। সমাজে সবচেয়ে বেশি প্রচলিত বিবাহ হচ্ছে ব্রাহ্মবিবাহ। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলংকার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাই হলো ব্রাহ্মবিবাহ। উদ্দীপকে দেখা যায়, নিখিল রায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে এক বিশেষ সংস্কারের আয়োজন করেন। সেখানে তিনি নমিতা রায়ের সমগ্র জীবনের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। যা পাঠ্যবইয়ের বিবাহ সংস্কারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নিখিল রায় বিবাহের আয়োজন করেছেন।

উত্তর

কন্যাকে পাত্রস্থ করার সময় বরপক্ষকে যদি নগদ অর্থ, সম্পদ প্রভৃতি দিতে হয় তাহলে তাকে বলে পণ। এই পণপ্রথা বা যৌতুকপ্রথা একটি সামাজিক ব্যাধি। বহুকাল থেকে এটি আমাদের অনেক ক্ষতি করছে। পণ গ্রহণ এবং প্রদান দুটোই সমান অপরাধ। এর মূলে রয়েছে অশিক্ষা, অসচেতনতা, পিতৃতান্ত্রিক ও পুরুষ-নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা। বর্তমান সমাজ ব্যবস্থায় এই পণপ্রথা নিন্দনীয় এবং রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এ সমস্ত জঘন্য প্রথা নির্মূল করার জন্য দরকার আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক প্রতিরোধ, নারীকে শিক্ষিত ও সচেতন করে যথাযোগ্য মর্যাদা দান। এছাড়াও মানসিক প্রসারতা ও জীবনমুখী শিক্ষা এ প্রথা নির্মূলে সহায়ক ভূমিকা রাখতে পারে। সর্বোপরি পণ বা যৌতুকবিরোধী আইনের কঠোর প্রয়োগ করতে হবে। নারীরা আমাদেরই মা। আমাদেরই বোন। মা-বোনদের মর্যাদা দিতে না পারলে আমরা নিজেদেরই নিজেকে অমর্যাদা করার শামিল হবে। মানুষ হিসেবে নারীকে সমাজ, পরিবার ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে না পারলে আমরা নিজেরাই কলঙ্কিত হব। তাই আমাদের সকলের মিলিত চেষ্টায় এ প্রথার মূলোৎপাটন করতে হবে। তাহলেই আমরা মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।