দৃশ্যকল্প-১ এ আশিষের বাবার শবদাহ করার পদ্ধতিপাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো-শবদেহ দাহ করার জন্য প্রথমে মৃত দেহটিকে বস্ত্রাবৃত করে, মালা ও চন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের ওপর শয়ন করানো হয়। এরপর দাহকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মাখিয়ে স্নান করান। স্নানের পর মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিতে হয়। এরপর দুই চোখ, দুই কান, নাকের দুই ছিদ্র ও মুখ, এই সপ্তছিদ্রে স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করা হয়। তারপর পিণ্ডদান করা হয়। এরপর আমকাঠ ও চন্দনকাঠ দিয়ে চিতা সাজানো হয়। তারপর শবকে চিতায় শয়ন করানো হয় এবং দাহকার্য সম্পন্ন করা হয়।উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ আশিষের বাবা গত রাতে মারা গেছে। আশিষপাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সহায়তায় কাঠ-বাঁশের আটি বেঁধে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানকার সবকাজ সম্পন্ন করে সকলে বাড়ি ফিরে আসে। যা শবদাহ কাজের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, আশিষ ধর্মীয় বিধান মেনে শবদাহ কাজটি সম্পন্ন করে।