সত্যেন বাবু ও সুজয় বাবু কি একই ধরনের উপাসনা করেন? পাঠ্যের আলোকে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে সত্যেন বাবুর সাধনায় নিরাকার উপাসনার দিকটি ফুটে উঠেছে। অপরদিকে সুজয় বাবুর কর্মকাণ্ডে সাকার উপাসনার দিকটি ফুটে উঠেছে। নিচে পাঠ্যের আলোকে যুক্তি উপস্থাপন করা হলো-উদ্দীপকে সত্যেন বাবু প্রতিদিন সকাল সন্ধ্যায় ঈশ্বর আরাধনায় মগ্ন থাকেন। তিনি মনে করেন এটা ঈশ্বরের কর্ম, তিনি শুধু উপলক্ষ মাত্র। তিনি কোন দেব-দেবীর সামনে বসে আরাধনা করেন না। তিনি নিজের চিন্তায় মনে ঈশ্বরকে উপলব্ধি করেন। তাই সত্যেন বাবুর উপাসনায় উপাসনার নিরাকার দিকটি ফুটে উঠেছে। অপরদিকে সুজয় বাবু প্রতিদিন গৃহে বিভিন্ন দেব-দেবীর পূজা করেন। প্রার্থনার সময় তিনি সন্তানের মঙ্গলও কামনা করতেন। সুজয় বাবুর উপাসনায় সাকার উপাসনার প্রতিফলন ঘটেছে। সাকার উপাসনাকে প্রতীক উপাসনা বা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রকৃতিতে প্রকাশিত। অপরদিকে, নিরাকার উপাসনায় ঈশ্বরের কোন প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকার রূপে ঈশ্বর অদৃশ্যভাবে অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করে নিরাকার উপাসনা করা হয়। পরিবেশেষে বলা যায়, সত্যেন বাবু ও সুজয় বাবুর উপাসনার ধরন ভিন্ন। উভয়েই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ঈশ্বর আরাধনা করেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সত্যেন বাবু ও সুজয় বাবু কি একই ধরনের উপাসনা করেন? পাঠ্যের আলোকে যুক…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর