তুষার বাবুর কর্মকাণ্ড ধর্মের কোন দিকটি নির্দেশ করে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: তুষার বাবুর কর্মকাণ্ড ধর্মের সাকার উপাসনার দিকটি নির্দেশ করে।দেব-দেবীরা হলেন ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপও ধারণ করেন। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন তখন তাদেরকে দেব-দেবী বলা হয়। যেমন- ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। সাকার বা প্রতীক উপাসনা বিভিন্ন দেব-দেবীকে খুশি করার জন্য করা হয়। এ সময় দেব-দেবীর মূর্তি তৈরি করে তার সামনে পূজা করা হয়।উদ্দীপকে তুষার বাবুর উপাসনা পদ্ধতি বিভিন্ন দেব-দেবী বা প্রতিমাকে উদ্দেশ্য করে করা হয়। দেব-দেবীগণ পরিপূর্ণ ঈশ্বর নন, তাঁরা হলেন ঈশ্বরের এক একটি গুণ বা শক্তি। এ ধরনের উপাসনাকে সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রকৃতিতে প্রকাশিত পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
তুষার বাবুর কর্মকাণ্ড ধর্মের কোন দিকটি নির্দেশ করে? পাঠ্যবইয়ের আলোক…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর