শেয়ারFacebookWhatsApp

পার্থ বাবু ঈশ্বরের কোন শক্তির পূজা করেন? ব্যাখ্যা করো।

উত্তর: পার্থ বাবু ব্রহ্মা দেবতার পূজা করেন।ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। অর্থাৎ ঈশ্বর যে তিনটি প্রধান ক্রিয়া সাধন করে থাকেন, তা হলো সৃষ্টি, স্থিতি ও লয়। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন। দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন- যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। এঁরা সকলেই ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা ধারণ করে রয়েছেন। ঈশ্বর যে-রূপে সৃষ্টি করেন তাঁর নাম ব্রহ্মা। তিনি বিশ্ব ও বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি শাস্ত্রের উদ্ভাবক। তিনি কল্যাণমূলক কাজ করে থাকেন।উদ্দীপকে পার্থ বাবু ঈশ্বরের এমন শক্তির পূজা করেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই শক্তি বাস্তুশাস্ত্রের উদ্ভাবক হিসেবেও পরিচিত। এসব গুণাবলি ব্রহ্মা দেবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, পার্থ বাবু ব্রহ্মা দেবতার পূজা করেন।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

পার্থ বাবু ঈশ্বরের কোন শক্তির পূজা করেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

পার্থ বাবু ঈশ্বরের এমন শক্তির পূজা করেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই শক্তি বাস্তুশাস্ত্রের উদ্ভাবক হিসেবেও পরিচিত। অন্যদিকে মৌমিতা দেবী ঈশ্বরের যে শক্তির পূজা করেন তিনি আমাদের সবাইকে পালন ও রক্ষা করেন। এই শক্তি বিভিন্ন সময়ে দেবতাদের বিপদমুক্ত করেন।

Comilla · 2025

উত্তর

ঈশ্বর যখন জীবের মধ্যে আ ত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলা হয়।

উত্তর

ঈশ্বরের এ পৃথিবীতে অবতীর্ণ হওয়াকে অবতার বলা হয়। 'অবতার' শব্দটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে, কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীবরূপে ঈশ্বরের পৃথিবীতে অবতরণ। ঈশ্বর বিভিন্নরূপে এ পৃথিবীতে এসেছেন। যেমন- নৃসিংহ, রাম, মৎস্য প্রভৃতি ঈশ্বরের অবতার।

উত্তর

পার্থ বাবু ব্রহ্মা দেবতার পূজা করেন।ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। অর্থাৎ ঈশ্বর যে তিনটি প্রধান ক্রিয়া সাধন করে থাকেন, তা হলো সৃষ্টি, স্থিতি ও লয়। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন। দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন- যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। এঁরা সকলেই ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা ধারণ করে রয়েছেন। ঈশ্বর যে-রূপে সৃষ্টি করেন তাঁর নাম ব্রহ্মা। তিনি বিশ্ব ও বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি শাস্ত্রের উদ্ভাবক। তিনি কল্যাণমূলক কাজ করে থাকেন।উদ্দীপকে পার্থ বাবু ঈশ্বরের এমন শক্তির পূজা করেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই শক্তি বাস্তুশাস্ত্রের উদ্ভাবক হিসেবেও পরিচিত। এসব গুণাবলি ব্রহ্মা দেবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, পার্থ বাবু ব্রহ্মা দেবতার পূজা করেন।

উত্তর

মৌমিতা দেবীর পূজিত দেবতা তথা বিষ্ণু দেবতা পাপ দূরীভূত করতে সক্ষম”- মন্তব্যটি যথার্থ।উদ্দীপকে মৌমিতা দেবী ঈশ্বরের যে শক্তির পূজা করেন তিনি আমাদের সবাইকে পালন করেন। এই শক্তি বিভিন্ন সময়ে দেবতাদের বিপদমুক্ত করেন।বিষ্ণু সৃষ্টির স্থিতি ও প্রতিপালনের দেবতা। এ বিশ্বে যা কিছু আছে বিষ্ণু তা পালন ও রক্ষা করেন। দেবতারা বিপদে পড়লে বিষ্ণু তাদের উদ্ধার করেন। দুষ্টকে দমন ও শিষ্টকে পালন করার জন্য তিনি বহুরূপে এ পৃথিবীতে অবতাররূপে আবির্ভূত হন। বিষ্ণুকে স্মরণ করলে পাপ দূরীভূত হয়, হৃদয় পবিত্র হয় ও মনে শান্তি আসে। গীতা অনুসারে বিষ্ণু স্বয়ং বলেন, "যে আমাকে স্মরণ করে, আমি তাকে মুক্তি দিই।” বিষ্ণু আশ্রয়ে আসা মানেই পাপ থেকে মুক্তির পথ ধরা। তিনি শুধু বাহ্যিক নয়, অন্তরাত্মার পাপও দূর করতে সক্ষম। তাই ভক্তরা বিশ্বাস করেন, শ্রীবিষ্ণুই চূড়ান্ত আশ্রয়, যিনি পাপ মোচন করে আত্মার পরিশুদ্ধি ঘটান।সুতরাং বলা যায়, মৌমিতা দেবী বিষ্ণু দেবতার পূজা করেন। এ দেবতা পাপ দূরীভূত করতে সক্ষম।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।