ঘটনা-১ এ কনক বাবুর উপাসনা পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ কণক বাবুর উপাসনা পদ্ধতি হলো সাকার উপাসনা পদধতি। নিম্নে এই উপাসনা পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো :এ ধরনের উপাসনা ব্রহ্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, মনসা প্রভৃতি দেব-দেবীর উদ্দেশ্যে করা হয়। প্রতীক উপাসনা বা সাকার উপাসনা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিকৃতিতে প্রকাশিত হন। ঈশ্বরের এমন পূজা করাকে সাকার বা সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়।সকল প্রকার উপাসনারই মূল লক্ষ্য ঈশ্বরের সান্নিধ্য লাভ। ঈশ্বর সকল উপাসনারই মূল সুর হৃদয়ঙ্গম করেন।ঘটনা-১ এর কণক বাবু একজন নিষ্ঠাবান পুরোহিত। তিনি প্রতিদিন শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে প্রার্থনা করেন। এই পদ্ধতি ঈশ্বরের উপাসনা করার বহুল ব্যবহৃত পদ্ধতি। প্রার্থনা, স্তব-স্তুতির মধ্য দিয়ে আরাধনা করলে ঈশ্বর প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূরণ করেন।এ উপাসনার মধ্য দিয়ে ভক্ত ও ভগবানের মধ্যে এক অবিচ্ছেদ্য সেতুবন্ধন গড়ে উঠে। ভক্ত ভগবানকে হৃদয়ের সবটুকু দিয়ে উপলব্ধি করতে পারে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
ঘটনা-১ এ কনক বাবুর উপাসনা পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর