উদ্দীপকে সুলতা দেবী ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য যে উপাসনা করেন তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সুলতা দেবী ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য নিরাকার উপাসনা করেন।উদ্দীপকে সুলতা দেবী ঈশ্বরের অনুকম্পা লাভের জন্য প্রতীক বা চিন্তাহীনভাবে ঈশ্বরের উপাসনা করেন। অর্থাৎ তিনি ঈশ্বরের নিরাকার উপাসনা করেন। 'নিরাকার' শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এ ধরনের উপাসনা ধ্যানসাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। হিন্দুধর্মাবলম্বী কেউ নিরাকার, কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা বা আরাধনা করেন। এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লেখ করেছেন – যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্।মম বৰ্ম্মানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। (গীতা ৪/১১) অর্থাৎ, যারা যেভাবে আমাকে ভজনা করে তাদের সেভাবেই আমি কৃপা করে থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করে। দেবদেবীগণ একই ঈশ্বরের বিভিন্ন রূপ। তাই হিন্দুধর্মের একের মধ্যে বহুর সমাবেশ বা বহুর মধ্যে একের অভিব্যক্তি ঘটেছে।পরিশেষে বলা যায়, নিরাকার ঈশ্বরকে অদৃশ্য অবস্থায় উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে সুলতা দেবী ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য যে উপাসনা করেন তা পা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর