শেয়ারFacebookWhatsApp

সত্যেন বাবুর উপাসনা পদ্ধতি পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: সত্যেন বাবুর উপাসনা পদ্ধতিকে নিরাকার উপাসনা বলা হয়। নিম্নে পাঠ্যের আলোকে ব্যাখ্যা করা হলো-'নিরাকার' শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এ ধরনের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এ উপাসনা ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকাররূপে ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়। হিন্দুধর্মালম্বী কেউ নিরাকার, কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা বা আরাধনা করেন।উদ্দীপকের সত্যেন বাবু সকাল-সন্ধ্যায় ঈশ্বর সাধনায় গভীরভাবে নিমগ্ন থাকেন। তিনি যে কাজ করেন তার কোনো ফলের আশা করেন না। সত্যেন বাবু কোনো দেব-দেবীর সামনে প্রার্থনা করেন না। তিনি শুধু ঈশ্বরের সাধনায় মগ্ন থেকে ঈশ্বরকে উপলব্ধি করেন। তাই সত্যেন বাবুর উপাসনা পদ্ধতি নিরাকার।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

সত্যেন বাবুর উপাসনা পদ্ধতি পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

সত্যেন বাবু, প্রতিদিন অফিসের কর্মব্যস্ততার মাঝেও সকাল-সন্ধ্যায় ঈশ্বর সাধনায় গভীরভাবে নিমগ্ন থাকেন। তিনি যে কাজ করেন তার কোনো ফলের আশা করেন না। তিনি মনে করেন এটা ঈশ্বরেরই কর্ম। তিনি শুধু উপলক্ষ মাত্র। অপরদিকে সুজয় বাবুও প্রতিদিন তার গৃহে বিভিন্ন দেব-দেবীর প্রার্থনা করেন। প্রার্থনার সময় তার সন্তানদের জন্য মঙ্গল কামনা করেন।

Chittagong · 2025

উত্তর

ব্রহ্ম যখন জীব জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়।

উত্তর

'ধর্মমূলো হি ভগবান, সর্ববেদময়ো হরিঃ'- অর্থ হিন্দুধর্মের মূলে রয়েছেন ভগবান স্বয়ং। হিন্দুধর্মের সকল কিছুর মূলে ভগবান স্বয়ং অবস্থান করছেন। এছাড়া সকল বেদের মূলেও তিনিই অবস্থান করছেন। অর্থাৎ ঈশ্বর আছেন, তিনি এক ও অদ্বিতীয়। তিনি সকল জীবের অন্তরাত্মা। সবকিছু তার থেকে সৃষ্ট, সুতরাং ঈশ্বরই ধর্মের মূল উৎস।

উত্তর

সত্যেন বাবুর উপাসনা পদ্ধতিকে নিরাকার উপাসনা বলা হয়। নিম্নে পাঠ্যের আলোকে ব্যাখ্যা করা হলো-'নিরাকার' শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এ ধরনের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এ উপাসনা ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকাররূপে ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়। হিন্দুধর্মালম্বী কেউ নিরাকার, কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পূজা বা আরাধনা করেন।উদ্দীপকের সত্যেন বাবু সকাল-সন্ধ্যায় ঈশ্বর সাধনায় গভীরভাবে নিমগ্ন থাকেন। তিনি যে কাজ করেন তার কোনো ফলের আশা করেন না। সত্যেন বাবু কোনো দেব-দেবীর সামনে প্রার্থনা করেন না। তিনি শুধু ঈশ্বরের সাধনায় মগ্ন থেকে ঈশ্বরকে উপলব্ধি করেন। তাই সত্যেন বাবুর উপাসনা পদ্ধতি নিরাকার।

উত্তর

উদ্দীপকে সত্যেন বাবুর সাধনায় নিরাকার উপাসনার দিকটি ফুটে উঠেছে। অপরদিকে সুজয় বাবুর কর্মকাণ্ডে সাকার উপাসনার দিকটি ফুটে উঠেছে। নিচে পাঠ্যের আলোকে যুক্তি উপস্থাপন করা হলো-উদ্দীপকে সত্যেন বাবু প্রতিদিন সকাল সন্ধ্যায় ঈশ্বর আরাধনায় মগ্ন থাকেন। তিনি মনে করেন এটা ঈশ্বরের কর্ম, তিনি শুধু উপলক্ষ মাত্র। তিনি কোন দেব-দেবীর সামনে বসে আরাধনা করেন না। তিনি নিজের চিন্তায় মনে ঈশ্বরকে উপলব্ধি করেন। তাই সত্যেন বাবুর উপাসনায় উপাসনার নিরাকার দিকটি ফুটে উঠেছে। অপরদিকে সুজয় বাবু প্রতিদিন গৃহে বিভিন্ন দেব-দেবীর পূজা করেন। প্রার্থনার সময় তিনি সন্তানের মঙ্গলও কামনা করতেন। সুজয় বাবুর উপাসনায় সাকার উপাসনার প্রতিফলন ঘটেছে। সাকার উপাসনাকে প্রতীক উপাসনা বা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রকৃতিতে প্রকাশিত। অপরদিকে, নিরাকার উপাসনায় ঈশ্বরের কোন প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকার রূপে ঈশ্বর অদৃশ্যভাবে অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করে নিরাকার উপাসনা করা হয়। পরিবেশেষে বলা যায়, সত্যেন বাবু ও সুজয় বাবুর উপাসনার ধরন ভিন্ন। উভয়েই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ঈশ্বর আরাধনা করেন।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।