উদ্দীপকে অবিনাশ বাবু স্রষ্টার কোন রূপের কৃপালাভের চেষ্টা করেছেন? পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে অবিনাশ বাবু স্রষ্টার সাকার রূপের কৃপালাভের চেষ্টা করেছেন।দেব-দেবীরা হলেন ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপও ধারণ করেন। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন তখন তাদেরকে দেব-দেবী বলা হয়। যেমন- ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। সাকার বা প্রতীক উপাসনা বিভিন্ন দেব-দেবীকে খুশি করার জন্য করা হয়। এ সময় দেব-দেবীর মূর্তি তৈরি করে তার সামনে পূজা করা হয়।উদ্দীপকে অবিনাশ বাবু একজন সাধু ব্যক্তি। তিনি বিভিন্নভাবে ঈশ্বরের কৃপালাভের চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন স্রষ্টার বিভিন্ন রূপ ও শক্তি দেহধারী হয়ে ভক্তের বোঝা বহন করেন, যা পাঠ্যবইয়ের সাকার উপাসনার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অবিনাশ বাবু স্রষ্টার সাকার রূপের কৃপালাভের চেষ্টা করেছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে অবিনাশ বাবু স্রষ্টার কোন রূপের কৃপালাভের চেষ্টা করেছেন? পা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর