উদ্দীপকের আলোকে মেধা ও রোদেলার আরাধনার ধরন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মেধার আরাধনায় সাকার উপাসনা এবং রোদেলার আরাধনায় নিরাকার উপাসনার দিকটি ফুটে উঠেছে।উদ্দীপকে মেধা মূর্তির সামনে বসে পূজা উপকরণ দ্বারা পূজা সম্পন্ন করে। যার মাধ্যমে সাকার উপাসনাটি ফুটে উঠেছে। রোদেলা একাকী নির্জন স্থানে চোখ বুঝে বসে সৃষ্টিকর্তার আরাধনা করে। রোদেলা বাবুর আরাধনায় ঈশ্বরের নিরাকার উপাসনার দিকটি প্রকাশ পেয়েছে। মেধা ও রোদেলার আরাধনার প্রকৃতি ভিন্ন। কেননা মেধা সাকার উপাসনা করেন আর রোদেলা নিরাকার উপাসনা করেন। সাকার উপাসনায় দেব-দেবীর প্রতিমাকে উদ্দেশ্য করে উপাসনা করা হয়। প্রতীক উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করে। এ সময় তিনি প্রকৃতিতে প্রকাশিত। অন্যদিকে রোদেলা ধ্যান সাধনার মাধ্যমে নিরাকার উপাসনা করে। এ উপাসনায় ঈশ্বরের কোনো প্রকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকাররূপে ঈশ্বর অদৃশ্যভাবে অবস্থান করে। তাকে উপলব্ধি করে নিরাকার উপাসনা করা হয়।সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে মেধা ও রোদেলার আরাধনার ধরন ভিন্ন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মেধা ও রোদেলার আরাধনার ধরন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর